MahaKumbh Stampede: 'সামনের পথ অবরুদ্ধ, পিছনে থেকে ভিড়ের চাপ, পালানোর পথ নেই', মৌনী অমাবস্যায় মহাকুম্ভের ভয়াবহ অভিজ্ঞতা

এগোতে না পেরেই ব্যারিকেড ভেঙে একে একে মাটিতে পড়ে যান অনেকে। পালানোর পথ ছিল না। আর সেই ভিড়ের নীচে চাপা পড়ে যান অনেকে। পদপিষ্ট হয়ে প্রাণ হারান বহু।

MahaKumbh Stampede: 'সামনের পথ অবরুদ্ধ, পিছনে থেকে ভিড়ের চাপ, পালানোর পথ নেই', মৌনী অমাবস্যায় মহাকুম্ভের ভয়াবহ অভিজ্ঞতা
Stampede in Mahakumbh (Photo Credits: X)

প্রয়াগরাজ, ২৯ জানুয়ারিঃ মহাকুম্ভে ঘটে গেল পদপিষ্টের ঘটনা (MahaKumbh Stampede)। বুধবার মৌনী অমাবস্যার ‘শাহি স্নান’ উপলক্ষ্যে চরম ভিড় হয়েছিল প্রয়াগে। সঙ্গমে ডুব দেওয়ার হিড়িকে বাধল বিপত্তি। পদপিষ্ট (Stampede) হয়ে মৃত্যু হয়েছে বহু পুণ্যার্থীর। আহত হয়েছেন অনেকে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে বহু মানুষের। পরিবার নিয়ে মহাকুম্ভ স্নানে এসে পরিজনদের হারিয়ে কাতর কান্না শুরু করেছে দুর্গতরা।

মৌনী অমাবস্যায় (Mauni Amavasya) 'অমৃত স্নান' মহাকুম্ভের অন্যতম শুভ স্নানের যোগের মধ্যে একটি। এদিন কোটি কোটি ভক্তের ভিড় হয়েছিল প্রয়াগে। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে ভয়াবহ অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সামনে এগোনোর পথ অবরুদ্ধ। পিছন থেকে আসতে শুরু করে ক্রমাগত মানুষের চাপ। শুরু হয় প্রবল ধাক্কাধাক্কি, হুড়োহুড়ি। এগোতে না পেরেই ব্যারিকেড ভেঙে একে একে মাটিতে পড়ে যান অনেকে। পালানোর পথ ছিল না। আর সেই ভিড়ের নীচে চাপা পড়ে যান অনেকে। পদপিষ্ট হয়ে প্রাণ হারান বহু। প্রশাসনের তরফে নিহতের সংখ্যা এখনও নিশ্চিতভাবে প্রকাশ করা হয়নি।

১৪৪ বছর পর মহাকুম্ভের  (Mahakumbh 2025) যোগ আসায় ভক্ত সংখ্যা ৪৫ কোটি পার করবে সেই তথ্য আগেই জানিয়েছিল উত্তরপ্রদেশ (Uttar Pradesh) প্রশাসন। পদপিষ্টের (Stampede) মত পরিস্থিতি যাতে না হয় তার জন্য প্রতিরোধ হিসাবে বহু ব্যবস্থাই গড়েছিল যোগী সরকার। কিন্তু বহু প্রচেষ্টাতেও পরিণতি ঠেকানো গেল না। গঙ্গা, যমুনা এবং সরস্বতী - তিন নদীর সঙ্গমে মৌনী অমাবস্যায় ‘শাহি স্নান’ করতে এসে বেঘোরে প্রাণ গেল পুণ্যার্থীদের।

পদপিষ্টের ঘটনার পরই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ক্রমাগত যোগীর সঙ্গে যোগাযোগ রাখছেন মোদী। পরিস্থিতির খবর রাখছেন। সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, তার জন্যে ঘটনাস্থলে র‌্যাফ নামানো হয়েছে। জাতীয় এবং রাজ্য মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে।

(The above story first appeared on LatestLY on Jan 29, 2025 11:23 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).