Madhya Pradesh: 'ভাগ করোনা ভাগ' বলে ছুট, ভাইরাস তাড়াতে মশাল মিছিল, ভাইরাল ভিডিয়ো

মশাল নিয়ে ভাগ করোনা ভাগ বলে চিৎকার

ইন্দোর, ২২ এপ্রিল : করোনা (Corona) তাড়াতে এবার রাতের অন্ধকারে মশাল নিয়ে বেরিয়ে পড়লেন একদল। হাতে মশাল নিয়ে ভাগ করোনা ভাগ বলে চিৎকার করতে করতে মারণ ভাইরাসের পিছু নিলেন মধ্যপ্রদেশের (MP) অগর মালওয়া গ্রামের বেশ কয়েকজন।

হাতে মশাল নিয়ে 'ভাগ করোনা ভাগ' বলে চিৎকার করলে মারণ ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়া যাবে বলে মনে করেন সেখান মানুষ। সেই ভিডিয়ো (Video) প্রকাশ্যে আসতেই তা ভাইরাল (Viral) হয়ে যায় হু হু করে।

আরও পড়ুন : COVID-19 cases In India: সংক্রমণে সর্বকালীন রেকর্ড, ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৩,১৪,৮৩৫ জন

আরও পড়ুন

দেখুন...

এই মহামারীর (Pandemic) মধ্যে করোনা তাড়াতে মধ্যপ্রদেশের অগর মালওয়া এলাকার মানুষের ওই কীর্তি দেখে নেট জনতার একাংশের মধ্যে শোরগোল শুরু হয়েছে। ওই গ্রামের এক বাসিন্দা বলেন, সেখানে অনেকের জ্বর হয়েছে। অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। ফলে সংক্রমণ এত বাড়ছে বলে তাঁরা মৃতদের সৎকারও সঠিকভাবে করতে পারছেন না তাঁরা। করোনার জেরে মানুষের মৃত্যু ঠেকাতেই ভাগ করোনা ভাগ বলে মন্ত্র উচ্চারণ করতে শুরু করেন অনেকে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement