Building Collapses in Thrissur: রথের দিন সাতসকালে দুর্ঘটনা, কেরলে ধসে পড়ল পরিযায়ী শ্রমিকদের থাকার আবাসন, নিহত বাংলার দুই শ্রমিক

একজন শ্রমিক এখনও নিখোঁজ। ধ্বংসস্তূপ সরিয়ে তাঁর খোঁজ চলছে। পেটের দায় পরিবার ছেড়ে ভিন রাজ্যে কাজ করতে এসে বেঘোরে প্রাণ হারালেন পশ্চিমবঙ্গের দুই বাসিন্দা।

Building Collapses in Thrissur (Photo Credits: X)

ত্রিশুর, ২৭ জুনঃ রথের দিন সাতসকালে সাংঘাতিক কাণ্ড কেরলে(Kerala)। ত্রিশুরের (Thrissur)  কোডাকরায় পরিযায়ী শ্রমিকদের থাকার একটি দোতলা আবাসন আচমকাই ভেঙে পড়ে। ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে মারা গিয়েছেন বাংলার দুজন পরিযায়ী শ্রমিক। একজন শ্রমিক এখনও নিখোঁজ। ধ্বংসস্তূপ সরিয়ে তাঁর খোঁজ চলছে। পেটের দায় পরিবার ছেড়ে ভিন রাজ্যে কাজ করতে এসে বেঘোরে প্রাণ হারালেন পশ্চিমবঙ্গের দুই বাসিন্দা।

আরও পড়ুনঃ মেঘভাঙা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি হিমাচল প্রদেশে, হড়পা বানে ভেসে গিয়ে মৃত ৫, নিখোঁজ বহু

শুক্রবার রথের দিন ভোর ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে। সেই সময়ে শ্রমিকেরা কাজে যাওয়ার জন্যে প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎই তাঁদের মাথায় উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গোটা আবাসন। পুলিশ সূত্রে খবর, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিলেন তিনজন শ্রমিক। উদ্ধারকারী দল দুজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। নিহত রাহুল (১৯) এবং রূপেল (২১) দুজনেই পশ্চিমবঙ্গের বাসিন্দা। রূপেলকে মৃত অবস্থাতেই উদ্ধার করা হয়। রাহুলকে উদ্ধারের পর তাঁর শরীরে তখনও প্রাণ ছিল। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছতে পৌঁছতে মারা যান তিনি। নিখোঁজ আলিমের (৩০) খোঁজ চলছে। তিনিও পশ্চিমবঙ্গেই বাসিন্দা। পুলিশ, দমকল ও উদ্ধারকর্মীরা তাঁর খোঁজ জারি রেখেছে।

ধসে পড়ল পরিযায়ী শ্রমিকদের থাকার আবাসন, নিহত ২

পুলিশ আরও জানাচ্ছে, কোডাকরা পঞ্চায়েত অফিসের কাছে অবস্থিত ভসে যাওয়া ওই পুরনো ভবনটি ল্যাটেরাইট ইট দিয়ে তৈরি। ভারী বৃষ্টিপাতের কারণে তাই ধসে পড়েছে দোতলা বাড়িটি। ধসের সময়ে বাড়ির মধ্যে মোট ১৭ জন পরিযায়ী শ্রমিক ছিলেন। তাঁদের মধ্যে ১৪ জন অক্ষত অবস্থায় পালিয়ে আসতে সক্ষম হন। রাহুল, রূপেল এবং আলিম চাপা পড়েন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement