Israel-Iran War: 'বিস্ফোরণের শব্দ পাচ্ছি, ইরান থেকে আমার মেয়েকে ফেরান দয়া করে', প্রধানমন্ত্রীকে কাতর আবেদন এক বাবার

ইমরান বলেন, তাঁর কন্যা ফারেহ যেখানে রয়েছেন, তার থেকে খুব কম দূরত্বে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। যুদ্ধ বিধ্বস্ত এলাকায় কীভাবে বসবাস করতে হবে, তা তাঁর মেয়ে জানেন না বলে জানান ইমরান মেহেন্দি।

Israel-Iran War (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ১৯ জুন:  ইরান (Iran) থেকে ১১০ জনের পড়ুয়াদের একটি দল ভারতে (India) ফিরেছেন। বিদেশ মন্ত্রকের অপারেশন সিন্ধুর (Operation Sindhu) মাধ্যমে যুদ্ধ বিধ্বস্ত ইরান থেকে পড়ুয়াদের ফেরানোর কাজ শুরু হয়েছে। বুইরান, ইজরায়েলধবার রাতে দিল্লিতে নামেন ইরান থেকে ফেরা ১১০ জন পড়ুয়াদের একটি দল। যাঁদের মধ্যে ৯০ জন জম্মু কাশ্মীরের বাসিন্দা বলে জানা যায়। যেভাবেই হোক, ইরানে থাকা ভারতীয়দের ফেরাতে বদ্ধপরিকর দিল্লি। আর সেই কারণেই অপারেশন সিন্ধু শুরু করা হয় বিদেশ মন্ত্রকের তরফে। ১১০ জন ভারতীয় পড়ুয়াদের যে দলটি ইরান থেকে ফিরেছে, তাঁদের মধ্যে নেই বেঙ্গালুরুর (Bengaluru)  রিচমন্ড টাউনের বাসিন্দা ফারেহ মেনেন্দি। জাক্তারি পড়তেই ফেরাহ মেহেন্দিকে ইারেন পাঠান তাঁর বাবা-মা। তবে অপারেশন সিন্ধুর প্রথম ব্যাচে ফারেহ ফেরেননি বলে জানান তাঁর বাবা ইমরান মেহেন্দি।

আরও পড়ুন: Iranian Missile Hits Israel's Hospital: ইজরায়েলের বিশালাকার হাসপাতালে আছড়ে পড়ছে ইরানের মিসাইল, ধোঁয়া, আতঙ্কে কান্নাকাটি রোগীদের, দেখুন ভিডিয়ো

ইমরান বলেন, তাঁর কন্যা ফারেহ যেখানে রয়েছেন, তার থেকে খুব কম দূরত্বে বিস্ফোরণের (Blast) শব্দ শোনা যাচ্ছে। যুদ্ধ বিধ্বস্ত এলাকায় কীভাবে বসবাস করতে হবে, তা তাঁর মেয়ে জানেন না বলে জানান ইমরান মেহেন্দি। ফলে তাঁর কন্যা ফারেহকে যাতে ইরান থেকে উদ্ধার করে দেশে পাঠানো হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রী মোদী (PM Narendra Modi) এবং বিদেশমন্ত্রী জয়শঙ্করের (S Jaishankar) কাছে আবেদন করেন ইমরান মেহেন্দি।

বেঙ্গালুরুর বাসিন্দা আরও জানান, গত ১৩ জুন ফারেহর সঙ্গে তাঁর কথা হয়েছে। তারপর ১৫ জুন তিনি এয়ার অ্যারাবিয়ার টিকিট বুক করতে যান। তবে পাননি। তারপরই ইরানের আকাশ পথ বন্দ করে দেওয়া হয়। ফলে মেয়েকে ফেরাতে তিনি পারেননি ব্যক্তিগতভাবে বলে জানান ইমরান মেহেন্দি। ফলে কেন্দ্রীয় সরকার যাতে তাঁর মেয়েকে ফেরানোর উদ্যোগ নেয়, সে বিষয়ে আবেদন জানান বেঙ্গালুরুর বাসিন্দা ইমরান মেহেন্দি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement