Israel-Iran War: ইরান-ইজরায়েলের যুদ্ধে আতঙ্ক বাড়ছে মধ্যপ্রাচ্যে, ভারতীয়দের সতর্ক করল বিদেশ মন্ত্রক
তেহরানে যে ভারতীয় দূতাবাস রয়েছে, সেখানকার তরফে সতর্কতা জারি করা হয়। তেহরানের ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়, ইরানে যে নাগরিকরা রয়েছেন, তাঁরা শিগগিরই ফিরে আসুন।
দিল্লি, ২ অক্টোবর: মধ্য প্রাচ্যে ক্রমশ বাড়ছে উত্তেজনা। হেজবুল্লার (Hezbollah) সঙ্গে যুদ্ধের মাঝে এবার ইরান (Iran) থেকে ইজরায়েলের (Israel) দিকে মিসাইল ছুঁড়ছে, তার জেরে এবার ভারতীয়দের প্রতি সতর্কতা জারি করল বিদেশ মন্ত্রক (MEA)। ইজরায়েল এলং ইরান-সহ মধ্য প্রাচ্যে যে ভারতীয়রা বসবাস করেন, তাঁদের প্রতি সতর্কতা জারি করা হয় দিল্লির তরফে। তেহরানে যে ভারতীয় দূতাবাস রয়েছে, সেখানকার তরফে সতর্কতা জারি করা হয়। তেহরানের ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়, ইরানে যে নাগরিকরা রয়েছেন, তাঁরা শিগগিরই ফিরে আসুন। কোনওভাবে যাতে ভারতীয়রা ইরানে না থাকেন, সে বিষয়ে জারি করা হয় জোরদার সতর্কতা।
প্রসঙ্গত ইজরায়েলের দিকে মিসাইল হামলা শুরু করেছে ইরান। মঙ্গলবার থেকে ইজরায়েলের দিকে একের পর এক মিসাইল ছুঁড়তে শুরু করে ইরান। যা নিয়ে মধ্য প্রাচ্যে ফের উত্তেজনা ছড়ায়।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
People Fleeing From Tehran Video: ট্রাম্পের ট্যুইটের পর রাস্তা ভরে যাচ্ছে লাল আলোয়, তেহরান ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ, ভাইরাল ভিডিয়ো
Israel-Iran Video: ইজরায়েলের যুদ্ধ বিমানের হামলা ইরানে, তছনছ তেহরান, দেখুন ভিডিয়ো
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement
Advertisement