India-Pakistan Tension: চেনাবের উপরের বাগলিহার, সালাল বাঁধের একের পর এক গেট খুলে দেওয়া হল, হু হু করে জল যাচ্ছে পাকিস্তানে, এবার কি বন্যায় ভেসে যাবে জঙ্গি রাষ্ট্র?
সম্প্রতি সিন্ধু জল চুক্তি স্থগিতের পর থেকে চেনাব নদীর উপরে থাকা বাধের গেটগুলি পরপর বন্ধ করে দেওয়া হয়। ফলে খারিফ শষ্যের মরশুমে পাকিস্তানি কৃষকরা জলের আকাল অনুভব করছেন বলে জানানো হয় ইসলামাবাদের তরফে।
দিল্লি, ১০ মে: রামবানে চেনাব (Chenab River) নদীর উপর যে বাগলিহার (Baglihar হাইড্রোলিক পাওয়ার প্রজেক্ট রয়েছে, সেখানকার পরপর একাধিক গেট খুলে দিল ভারত। ফলে হু হু করে জল বেরোতে শুরু করেছে পাকিস্তানের দিকে। বাগলিহারের একাধিক গেট খুলে দেওয়ায় ভয়ানক জলের স্রোত আছড়ে পড়তে শুরু করে পাকিস্তানের দিকে। অন্যদিকে রিয়াসিতে চেনাব নদীর উপর যে সালাল বাঁধ (Salal Dam) রয়েছে, সেখানকার ৫টি গেট খুলে দেওয়া হয়েছে। একসঙ্গে ভারত ৫টি গেট সালাল বাঁধ থেকে খুলে দেওয়ায়, ভয়ঙ্কর গতিতে জল পাকিস্তানের দিকে বয়ে যেতে শুরু করেছে। ফলে পাকিস্তান যাতে এবার বন্যায় ডুবে যায়, সেই প্রচেষ্টা শুরু হল কি না বলে প্রশ্ন উঠছে।
সম্প্রতি সিন্ধু জল চুক্তি স্থগিতের পর থেকে চেনাব নদীর উপরে থাকা বাধের গেটগুলি পরপর বন্ধ করে দেওয়া হয়। ফলে খারিফ শষ্যের মরশুমে পাকিস্তানি কৃষকরা জলের আকাল অনুভব করছেন বলে জানানো হয় ইসলামাবাদের তরফে। ওই ঘটনার পরও শুধরোয়নি পাকিস্তান। ভারতের দিকে একের পর এক ড্রোন ছুঁড়ে হামলা চালাচ্ছে। ভরতের এয়ার ডিফেন্স সিস্টেমের তরফে একাধিক ড্রোন প্রতিহত করলেও, জম্মু কাশ্মীরের একাধিক জায়গায় পাক ড্রোন ক্ষয়ক্ষতি শুরু করে।
বাগলিহারের একাধিক গেট খুলে দেওয়া হল...
রিয়াসিতে চেনাবের উপর যে সালাল বাণঁধ রয়েছে, তার ৫টি গেট খুলে দিল ভারত...
আর এবার পাকিস্তানের ৪টি বিমানঘাঁটিতে হামলা চালিয়ে, সীমান্তের ওপারের পাক পোস্ট এবং জঙ্গি লঞ্চ প্যাড গুঁড়িয়ে দিয়ে চেনাব নদীর উপরে থাকা পরপর দুটি বাঁধের একাধিক গেট খুলে দেওয়া হয় ভারতের তরফে। ফলে পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবার বন্যায় ভেসে যেতে পারে বলে আশঙ্কা।