Pakistani Posts And Terrorist Launch Pads Destroyed: 'অ্যাকশন' শুরু ভারতের; ভোররাতের হামলায় পাক পোস্ট এবং জঙ্গি লঞ্চ প্যাড গুঁড়ো করে দিল ভারতীয় সেনা, দেখুন ভিডিয়ো

সন্ত্রাসবাদীদের লঞ্চ প্যাডগুলি ধ্বংস করা হয় সেখান থেকেই দাউ দাউ করে যেমন আগুন জ্বলতে দেখা যায়, তেমনি কালো ধাঁয়া কুণ্ডলী পাঁকিয়ে উপরের দিকে উঠতে শুরু করে। শনিবার ভোরে ভারতীয় সেনা বাহিনীর তরফে পাকিস্তানি পোস্ট এবং জঙ্গিদের একাধিক লঞ্চ প্যাডে ধ্বংসলীলা চালায়।

Pakistani Posts And Terrorist Launch Pads Destroyed: 'অ্যাকশন' শুরু ভারতের; ভোররাতের হামলায় পাক পোস্ট এবং জঙ্গি লঞ্চ প্যাড গুঁড়ো করে দিল ভারতীয় সেনা, দেখুন ভিডিয়ো
Pakistani Posts and Terrorist Launch Pads Destroyed (Photo Credit: ANI/X)

দিল্লি, ১০ মে: ভোর থেকে শুরু হয়েছে ভারতের (India) প্রত্যাঘাত।  শনিবার ভোর থেকে জম্মুর (Jammu) নিকটবর্তী এলাকায় অবস্থিত পাকিস্তানি পোস্ট (Pakistani Post) এবং সন্ত্রাসবাদীদের (Terrorist) লঞ্চ প্যাডগুলি ভারতের তরফে ধ্বংস করা হয়েছে। শনিবার ভোরে ভারতীয় সেনা বাহিনীর যে প্রত্যাঘাত তাতেই ধ্বংস হয়েছে পাকিস্তানি পোস্ট এবং জঙ্গিদের লঞ্চ প্যাডগুলি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে এমন খবর জানা যাচ্ছে। সন্ত্রাসবাদীদের লঞ্চ প্যাডগুলি ধ্বংস করা হয় সেখান থেকেই দাউ দাউ করে যেমন আগুন জ্বলতে দেখা যায়, তেমনি কালো ধাঁয়া কুণ্ডলী পাঁকিয়ে উপরের দিকে উঠতে শুরু করে। শনিবার ভোরে ভারতীয় সেনা বাহিনীর তরফে পাকিস্তানি পোস্ট এবং জঙ্গিদের একাধিক লঞ্চ প্যাডে ধ্বংসলীলা চালায়।

আরও পড়ুন: India launched Attacks At Least 4 Airbases In Pakistan: এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, শুরু ভারতের প্রত্যাঘাত; পাকিস্তানের পরপর ৪টি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারতীয় বিমান, বলছে সূত্র 

এসবের পাশাপাশি পাকিস্তানের ৩টি বিমানঘাঁটি ভারত উড়িয়ে দিয়েছে বলে খবর। নুর খান, মুরিদ এবং রফিকি বিমানঘাঁটিতে ভারতের তরফে মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানা যায়। ইসালামাবাদ থেকে মাত্র ১০ মকিলোমিটার দূরে রয়েছে মুর খান বিমানঘাঁটি। সেখানে ভারত ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে বলে খবর। সবকিছু মিলিয়ে ৮ এবং ৯ মে জুড়ে ভারতের দিকে যে ছোট ছোট ড্রোন নিয়ে হামলার চেষ্টা পাকিস্তান চালায়, তার ফল স্বরূপ সে দেশের বিমানঘাঁটি থেকে শুরু করে সীমান্তের ওপারের পাক পোস্ট এবং জঙ্গি লঞ্চ প্যান্ড গুঁড়ো করে দিচ্ছে ভারত।

দেখুুন সেই ভিডিয়ো যেখানে ধোঁয়া কুণ্ডলী পাঁকিয়ে উপরের দিকে উঠতে শুরু করে...

 

(The above story first appeared on LatestLY on May 10, 2025 07:48 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).