India-Pakistan Tension: ফেক নিউজ় অ্যালার্ট, ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে সোশ্যাল মিডিয়ার খবরে সাবধান, কী করবেন আর কী করবেন না দেখুন
অনলাইনে যখনই কিছু দেখবেন, তখন আসল তথ্য যাচাই করবেন অর্থাৎ ফ্যাক্ট চেক করবেন। যে খবরগুলি ভুয়ো, সেখানে রিপোর্ট করবেন।
দিল্লি, ৯ মে: ভারত-পাকিস্তান (India-Pakistan Tension) উত্তজেনার মাঝে সোশ্যাল মিডিয়া ভরে যাচ্ছে একের পর এক খবরে। যে খবরগুলি সোশ্যাল মিডিয়া জুড়ে দাপট দেখাচ্ছে, তার কতভাগ সত্যি? এমন প্রশ্ন উঠছে মানুষের মনে। এসবের মাঝেই পিআইবির তরফে সতর্কতা প্রকাশ করা হল। ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির মাঝে কোন খবরে নজর রাখবেন এবং কোনটিকে ভুয়ো বলে সরিয়ে দেবেন, সে বিষয়ে বেশ কিছু সতর্কতা প্রকাশ করা হল পিআইবির তরফে।
দেখুন কী জানাল পিআইবি
কী করবেন
অনলাইনে যখনই কিছু দেখবেন, তখন আসল তথ্য যাচাই করবেন অর্থাৎ ফ্যাক্ট চেক করবেন।
যে খবরগুলি ভুয়ো, সেখানে রিপোর্ট করবেন।
সরকারের তরফে অফিসিয়ালি যে তথ্য প্রকাশ করা হবে, একমাত্র সেগুলিকেই বিশ্বাস করবেন।
কী করবেন না
সেনা বাহিনী কোথায় কখন কী করবেন, সে বিষয়ে কাউকে কিছু জানাবেন না বা তথ্য শেয়ার করবেন না।
আনভেরিফায়েড কোনও তথ্য বিশ্বাস করবেন না।
সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বা বিভাজন তৈরি করে, এমন পোস্ট শেয়ার করবেন না।