BSF Foiled Major Infiltration Bid From Pak Terrorists: গভীর রাতে ভারতে ফের জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা, জম্মুতে BSF-এর গুলিতে ৭ সন্ত্রাসী নিধন, দেখুন
জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তে কমপক্ষে ৭ জন সন্ত্রাসীকে হত্যা করে বিএসএফ (BSF)। শুধু তাই নয়, ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনীর হামলার পাকিস্তানের ধান্ধার পোস্টে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষবিরতি উলঙ্ঘন করে গুলিবর্ষণ চালায় পাকিস্তান সেনা (Pakistan Army)। উরিতে পাক সেনার গুলিতে মৃত্যুও হয়েছে এক মহিলার। আহত হয়েছেন এক জন। সেই হামলার জবাবে পালটা প্রত্যাঘাত করে ভারতীয় সেনা বাহিনী। জল, স্থল এবং আকাশ একযোগে হামলা শুরু করেছে ভারত। এরই মাঝে গভীর রাতে ভারতে ফের জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা। যদিও তা বিফল করল ভারতীয় জওয়ান। জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তে কমপক্ষে ৭ জন সন্ত্রাসীকে হত্যা করে বিএসএফ (BSF)। শুধু তাই নয়, ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনীর হামলার পাকিস্তানের ধান্ধার পোস্টে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জঙ্গি অনুপ্রবেশের একটি বড় প্রচেষ্টা ব্যর্থ করেছে বিএসএফ।
আরও পড়ুনঃ পাক সাইবার হানার আশঙ্কা! ভারতে আগামী ২-৩ দিন বন্ধ ATM পরিষেবা? জানুন কী বলছে PIB Fact Check
গভীর রাতে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সেই অভিযানের ফুটেজ দেখুনঃ
#WATCH | On 8-9 May 2025, BSF foiled a major infiltration bid at the International Boundary in Samba district, J&K by killing at least seven terrorists and causing extensive damage to the Pakistan Post Dhandhar, says BSF.
(Source: BSF) pic.twitter.com/c2MWOUuvQs
— ANI (@ANI) May 9, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 09, 2025 11:58 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

