India-Pakistan Tension: সাধারণ মানুষকে মারাই জঙ্গি রাষ্ট্র পাকিস্তানের উদ্দেশ্য, উত্তর কাশ্মীরের বারামুলা থেকে গুজরাটের ভুজ, দেশের ২৬টি জায়গায় ড্রোন ছুঁড়ছে ইসলামাবাদ

সীমান্তবর্তী গ্রামের মানুষ যাতে অত্যন্ত সাবধানে থাকেন, ঘরে থাকেন, তেমন আবেদন জানানো হয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। দেশের সীমান্তবর্তী এলাকার মানুষজন ঘরের বাইরে প্রয়োজন না হলে বেরোবেন না।

Red Light In The Sky (Photo Credit: X/ANI)

দিল্লি, ৯ মে: প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে (Defence Sources) এবার বড় খবর প্রকাশ করা হল। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, শুক্রবার সন্ধে থেকে এখনও পর্যন্ত দেশের (India) ২৬টি জায়গাকে নিশানা করা হয় পাকিস্তানের (Pakistan) তরফে। যে ২৬টি জায়গা নিশানা করে পাকিস্তান, সেখানে ড্রোন ছুঁড়তে শুরু করে পাক রেঞ্জার্সরা। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, শুক্রবার সন্ধে থেকে রাত পর্যন্ত উত্তর কাশ্মীরের (Kashmir) বারামুলা থেকে গুজরাটের (Gujarat) ভুজ পর্যন্ত পরপর ড্রোন (Drone Attack) হামলা চালায় পাকিস্তান। জনবসতি পূর্ণ এলাকাকে নিশানা করেই পাকিস্তানের তরফে একের পর এক ড্রোন হামলা চালানো হয়।

আরও পড়ুন: Pakistani Drone Has Hit Residential Area In Firozpur: এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ফিরোজ়পুরে একটি বাড়িতে আছড়ে পড়ল পাক ড্রোন, আহত ৩, পুড়ে যাওয়ায় একজনের অবস্থা আশঙ্কাজনক

দেখুন কী জানানো হল প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে...

 

এদিকে সীমান্তবর্তী গ্রামের মানুষ যাতে অত্যন্ত সাবধানে থাকেন, ঘরে থাকেন, তেমন আবেদন জানানো হয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। দেশের সীমান্তবর্তী এলাকার মানুষজন ঘরের বাইরে প্রয়োজন না হলে বেরোবেন না। দরজা, জানলা বন্ধ করে রাখুন। ব্যালকনিতে বা রাস্তাঘাটে অযথা দাঁড়িয়ে থাকবেন না বলে জানানো হয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। সেই সঙ্গে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন। প্রশাসনের তরফে যখন যেমন নির্দেশ দেওয়া হবে, সেগুলি নজরে রাখুন বলেও জানানো হয় প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement