Pakistanis Who Have In India Now: নির্ধারিত সময়ের পরও ভারত না ছাড়লে কী হবে পাকিস্তানিদের সঙ্গে? দেখুন

ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট ২০২৫ অনুযায়ী ওই পাকিস্তানিকে যেমন গ্রেফতার করা হবে। তাঁর বিরুদ্ধে দায়ের করা হবে মামলা। জেল হতে পারে ৩ বছরের জন্য।

Pakistani Left India (Photo Credit: PTI/X)

দিল্লি, ২৮ এপ্রিল: সরকারের দেওয়া নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও যদি কোনও পাকিস্তানি (Pakistan) ভারতে (India) থাকেন, তাহলে কী হতে পারে? জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারের (Narendra Modi Govt) জারি করা ৪৮ ঘণ্টার ডেডলাইনের পরও যদি কোনও পাকিস্তানি ভারতে থাকেন, তাহলে গ্রেফতার করা হতে পাকে তাঁকে। সেই সঙ্গে বেশ কয়েকটি ধারায়  ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হতে পারে। ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট ২০২৫ অনুযায়ী ওই পাকিস্তানিকে যেমন গ্রেফতার করা হবে। তাঁর বিরুদ্ধে দায়ের করা হবে মামলা। জেল হতে পারে ৩ বছরের জন্য। পাশাপাশি নির্ধারিত সময় পেরিয়ে গেলেও, পাকিস্তানে ফেরৎ না যাওয়ায়, সেই পাকিস্তানিদের ৩ লক্ষ টাকা জরিমানা দিতে হতে পারে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: India Bans Shoaib Akhtar's YouTube Channel: 'বেয়াদপি বরদাস্ত নয়', পহেলগামের পর একগুচ্ছ পাক ইউটিউব চ্যানেল নিষিদ্ধ, তালিকায় শোয়েব আখতারের নামও

২২ এপ্রিল পহেলগামে (Pahalgam Terrorist Attack) বর্বরোচিত জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক বাতিল করেছে ভারত।  উচ্চ পর্যায়ের সিসিএস বৈঠকের পর বিদেশ মন্ত্রক (MEA) জানিয়ে দেয়, যে স মস্ত পাকিস্তানিরা ভিসা নিয়ে  ভারতে রয়েছেন, তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে নিজেদের দেশে ফিরতে হবে। যার জেরে ওয়াঘা-আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। ৪৮ ঘণ্টার পর কোনও পাকিস্তানি ভারতে থাকলে, তাঁর বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী পদক্ষেপ দিল্লির তরফে করা হচ্ছে বলে খবর।

সেই সঙ্গে এই মুহূর্তে পাকিস্তানি নাগরিকদের ভারতে আসার জন্য কোনও ভিসা দেওয়া হবে না। ভারতীয়রাও যাতে পাকিস্তানে না যান, সেই পরামর্শও দেওয়া হয় দিল্লির তরফে। সবকিছু মিলিয়ে পহেলগামের বৈসরণ ভ্যালিতে হামলার পর ২ দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement