Himachal Pradesh Rain Fury: হিমাচল প্রদেশে এক নাগাড়ে বৃষ্টি, তাসের ঘরের মত ভাঙছে বাড়ি, দেখুন
হিমাচল প্রদেশে আগামী কয়েকদিন ধরে এক নাগাড়ে বৃষ্টি চলবে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ফলে হিমাচলে বিপর্যয় আরও কতদিন ধরে চলবে, তা নিয়ে আশঙ্কায় সে রাজ্যের মানুষ।
দিল্লি, ১৭ অগাস্ট: হিমাচল প্রদেশে (Himachal Pradesh) বিপর্যয় থামছে না। এক নাগাড়ে বৃষ্টি এবং ধসের জেরে হিমাচল প্রদেশের বহু এলাকার বাড়ি যেন তাসের ঘরের মত ভেঙে পড়তে শুরু করেছে। গত ৩ দিনে হিমাচল প্রদেশে ৭১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ প্রায় ১৩ জন। তবে এখানেই শেষ নয়। হিমাচল প্রদেশে আগামী কয়েকদিন ধরে এক নাগাড়ে বৃষ্টি চলবে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ফলে হিমাচলে বিপর্যয় আরও কতদিন ধরে চলবে, তা নিয়ে আশঙ্কায় সে রাজ্যের মানুষ। এক নাগাড়ে বৃষ্টির জেরে হিমাচল প্রদেশে কীভাবে বাড়ি ভেঙে পড়ছে তাসের ঘরের মত দেখুন...
চলতি বৃষ্টির মরশুমে হিমাচল প্রদেশ জুড়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা পূরণ করতে যে কত সময় লাগবে, সে বিষয়ে কার্যত চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকুর কপালে।
Advertisement
সম্পর্কিত খবর
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Uttar Pradesh: আমরোহা গ্রামে আম্বেদকর ও বুদ্ধমূর্তিকে বিকৃত করা নিয়ে প্রতিবাদ, ৭ সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ
UP Shocker: ঘরের কাজ করতে গিয়ে কমে গিয়েছে ইনস্টাগ্রামের ২ জন ফলোয়ার, রাগের চোটে স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের স্ত্রীর
Advertisement
Advertisement
Advertisement