Gujarat Shocker: বন্ধ ঘরে টানা অত্যাচার, ১০ মাস ধরে কিশোরীকে ধর্ষণ এইডস আক্রান্ত ব্যক্তির
আহমেদাবাদ পুলিশ খোঁজ চালিয়ে অবশেষে খুঁজে বের করে ওই কিশোরীকে। জানা যায়, মধ্যপ্রদেশে একটি ঘরে আটকে রাখা হয় ১৭-র কিশোরীকে। বন্ধ ঘরে শুধুমাত্র খাবার দিয়ে আটকে রাখা হত তাকে।
আহমেদাবাদ, ৭ জানুয়ারি: একটি বিয়ের (Wedding) অনুষ্ঠান থেকে ১৭ বছরের কিশোরীর নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। ১৭ বছরের ওই কিশোরীকে একটি বিয়ের অনুষ্ঠান থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওই কিশোরী কোথায় গেল, তা খুঁজতে গিয়ে একটি ভয়াবহ তথ্য সামনে আসে। রিপোর্টে প্রকাশ, বছর ১৭-র ওই কিশোরীকে গত ১০ মাস ধরে যৌন হেনস্থা করতে থাকে এক ব্যক্তি। এইচআইভি পজিটিভ (HIV Positive) ওই ব্যক্তির হাতে টানা ১০ মাস ধের হেনস্থা হতে হয় ওই কিশোরীকে।
আহমেদাবাদ পুলিশ (Ahmedabad Police) খোঁজ চালিয়ে অবশেষে খুঁজে বের করে ওই কিশোরীকে। জানা যায়, মধ্যপ্রদেশে একটি ঘরে আটকে রাখা হয় ১৭-র কিশোরীকে। বন্ধ ঘরে শুধুমাত্র খাবার দিয়ে আটকে রাখা হত তাকে। ২০২৪ সালের ২২ মার্চ ওই কিশোরী নিখোঁজ হয়। এরপর খোঁজ চালিয়ে চলতি বছর ৩ ফেব্রুয়ারি তাকে উদ্ধার করা হয় বলে খবর।
Advertisement
সম্পর্কিত খবর
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Uttar Pradesh: আমরোহা গ্রামে আম্বেদকর ও বুদ্ধমূর্তিকে বিকৃত করা নিয়ে প্রতিবাদ, ৭ সন্দেহভাজনকে গ্রেফতার করল পুলিশ
UP Shocker: ঘরের কাজ করতে গিয়ে কমে গিয়েছে ইনস্টাগ্রামের ২ জন ফলোয়ার, রাগের চোটে স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের স্ত্রীর
Advertisement
Advertisement
Advertisement