Illegal Bangladeshi Citizens Detained: বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে, কয়েক হাজার অবৈধ বাংলাদেশি পাকড়াও, জেরা জমিয়ে মাদকের ব্যবসা, আল কায়দা যোগ বললেন মন্ত্রী
ওই ৬৫০০ বাংলাদেশি নাগরিককে পুলিশ আটক করে নিজেদের হেফাজতে নিয়েছে। জম্মু কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার পর গোটা দেশ জুড়ে তল্লাশি শুরু হয়েছে। কোথায় কোন অবৈধ অনুপ্রবেশকারী লুকিয়ে রয়েছে, সে বিষয়ে পুলিশ একের পর এক অভিযান শুরু করে। দেশের কোনও প্রান্তে যাতে অবৈধ অনুপ্রবেশকারীরা লুকিয়ে থাকতে না পারে, তার জন্য জোর তল্লাশি শুরু হয়েছে।
আহমেদাবাদ, ৩০ এপ্রিল: গুজরাট (Gujarat) থেকে পাকড়াও করা হল ৬৫০০ অবাধ বাংলাদেশি নাগরিককে (Illegal Bangladeshi)। আহমেদাবাদের চান্দোলা লেক এলাকা থেকে ওই বাংলাদেশিদের (Bangladeshi) আটক করা হয়। আহমেদাবাদের চান্দোলা লেক এলাকায় বাড়িঘর তৈরি করে বসবাস করছিল ওই অবৈধ বাংলাদেশিরা। যে খোঁজ পাওয়ার পরই ৩ হাজার পুলিশ মোতায়েন করা হয়। সেই সঙ্গে ৫০টি বুলডোজ়ার এবং ১০০টি ট্রাক সেখানে মোতায়েন করা হয়। এরপর অবৈধ অনুপ্রবেশকারীদের বাড়িঘর ভেঙে দেওয়া হয় গুজরাট পুলিশের তরফে।
রিপোর্টে প্রকাশ, চান্দোলা লেকের ১.২৫ লক্ষ এলাকা জুড়ে ওই অবাধ অনুপ্রবেশকারীরা এতদিন পর্যন্ত বসবাস করছিল।
ভেঙে দেওয়া হল অবৈধ বাংলাদেশিদের আস্তানা...
একের পর এক অভিযান চালানো হয় গুজরাট পুলিশের তরফে...
ওই ৬৫০০ বাংলাদেশি নাগরিককে পুলিশ আটক করে নিজেদের হেফাজতে নিয়েছে। জম্মু কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার পর গোটা দেশ জুড়ে তল্লাশি শুরু হয়েছে। কোথায় কোন অবৈধ অনুপ্রবেশকারী লুকিয়ে রয়েছে, সে বিষয়ে পুলিশ একের পর এক অভিযান শুরু করে। দেশের কোনও প্রান্তে যাতে অবৈধ অনুপ্রবেশকারীরা লুকিয়ে থাকতে না পারে, তার জন্য জোর তল্লাশি শুরু হয়েছে।
তারই অংশ হিসেবে এবার আহমেদাবাদের চান্দোলা লেক এলাকায় চলে অভিযান এবং সেখান থেকে একের পর একজন আটক করা হয়।
অবৈধ বাংলাদেশিদের সঙ্গে আল কায়দার যোগ রয়েছে বলে জানান গুজরাটের মন্ত্রী...
গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সানভি দাবি করেন, যে বাংলাদেশিদের আটক করা হয়েছে, তাদের সঙ্গে আল কায়দা জঙ্গিদের যোগ রয়েছে। চান্দোলা এলাকার যে সমস্ত ঘরে ওই অবৈধ অনুপ্রবেশকারীরা থাকত, সেখান থেকে বহু মাদক বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানান গুজরাটের মন্ত্রী।