UP Shocker: সম্পর্কে আপত্তি, প্রেমিককে সঙ্গে নিয়ে ভাইকে খুন করল যুবতী!

প্রেমিককে সঙ্গে নিয়ে নিজের ভাইকে খুন (Murder) করল এক যুবতী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রয়াগরাজের (Prayagraj) শিল্প তালুকে। ১৬ বছরের ওই যুবতী ও তার প্রেমিককে গ্রেফতার করা হয়েছে। ছেলেটির এক বন্ধুকেও গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মেয়েটি তার প্রেমিক সহায়তায় নিজের ভাইকে হত্যার ষড়যন্ত্র করেছিল। কারণ তাদের সম্পর্কের বিষয়ে আপত্তি জানিয়েছিল ভাই। সে বাবা-মাকে সব বলে দেওয়ারও হুমকি দিয়েছিল। ক্লাস ফাইভ পাস অভিযুক্ত যুবতী প্রায় তিন বছর আগে পড়াশোনা ছেড়ে দিয়েছিল। তার ১৭ বছরের প্রেমিক ক্লাস নাইনে পড়ে। নিহত অনুরাগ যাদবের বয়স ১২ বছর। সে ক্লাস ফাইভের ছাত্র ছিল।

Representative Image (Photo Credit: File Photo)

প্রয়াগরাজ, ২৩ সেপ্টেম্বর: প্রেমিককে সঙ্গে নিয়ে নিজের ভাইকে খুন (Murder) করল এক যুবতী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রয়াগরাজের (Prayagraj) শিল্প তালুকে। ১৬ বছরের ওই যুবতী ও তার প্রেমিককে গ্রেফতার করা হয়েছে। ছেলেটির এক বন্ধুকেও গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মেয়েটি তার প্রেমিক সহায়তায় নিজের ভাইকে হত্যার ষড়যন্ত্র করেছিল। কারণ তাদের সম্পর্কের বিষয়ে আপত্তি জানিয়েছিল ভাই। সে বাবা-মাকে সব বলে দেওয়ারও হুমকি দিয়েছিল। ক্লাস ফাইভ পাস অভিযুক্ত যুবতী প্রায় তিন বছর আগে পড়াশোনা ছেড়ে দিয়েছিল। তার ১৭ বছরের প্রেমিক ক্লাস নাইনে পড়ে। নিহত অনুরাগ যাদবের বয়স ১২ বছর। সে ক্লাস ফাইভের ছাত্র ছিল।

পুলিশ সুপার সৌরভ দীক্ষিত বলেছেন, "ছেলেটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। অভিযোগে আসতেই পুলিশ যুবতী, তার প্রেমিক ও প্রেমিকের এক বন্ধুকে গ্রেফতার করেছে। পিতৃপক্ষ চলার কারণে অনুরাগকে বকাবকি করেছিলেন তার বাবা। বাবার বকাবকির হাত থেকে বাঁচানোর অজুহাতে অনুরাগকে অন্য একটি বাড়িতে নিয়ে যায় তার দিদি। সেখানে দিদির প্রেমিক এবং তার বন্ধু আগে থেকেই অপেক্ষা করছিল। তারা অনুরাগকে শ্বাসরোধ করে খুন করে পালিয়ে যায়।" আরও পড়ুন: Ministry Of Defense Signs Agreement With BAPL: ব্রহ্মসের দ্বৈত ক্ষমতা সম্পন্ন মিসাইল আসছে, BAPL-র সঙ্গে চুক্তি সাক্ষর করল প্রতিরক্ষা মন্ত্রক

ছেলে-মেয়ে বাড়ি না আসাতে খোঁজ শুরু করেন বাবা-মা। খানিক পরেই ঘরের মধ্যে অনুরাগকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখেন তাঁরা। মেয়েকেও ঘরের এক কোণে বসে থাকতে দেখেন। ছেলেটিকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবার ও পুলিশ মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, দুই যুবক তার ভাইকে মারধর করে পালিয়ে গিয়েছে। পরে জিজ্ঞাসাবাদে সে অপরাধের কথা স্বীকার করে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement