Hyderabad Shocker: স্ত্রী ছেড়ে যাওয়ায় স্বামীর আত্মহত্যা

স্ত্রী ঝগড়া করে বাবার বাড়ি চলে যাওয়ায় আত্মহত্যা কর স্বামী। এমনই ঘটনা ঘটল হায়দরাবাদের রাজেন্দ্র নগরে।

Suicide. Representative Image (Photo Credits: Unsplash)

তেলঙ্গনায় মর্মান্তিক ঘটনা। স্ত্রী ঝগড়া করে বাবার বাড়ি চলে যাওয়ায় আত্মহত্যা করল স্বামী। হায়দরাবাদের রাজেন্দ্র নগরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মানসিক হাসপাতাল থেকে বাড়ি ফেরা স্বামীর সঙ্গে বারবার অশান্তি হওয়ায় ক্ষুব্ধ হয়ে তাঁকে ছেড়ে চলে যান ২৬ বছর বয়সী স্ত্রী।

আর্শাদ আলি নামের সেই ব্যক্তি বারবার কাঁদতে কাঁদতে স্ত্রী-কে বলেন, সে ছেড়ে গেলে আত্মহত্যা করবে। সত্যি সেটাই সে করে। আরও পড়ুন-যোগী রাজ্যে ১ লক্ষ ৭৫ হাজার হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছে বিজেপি

নিজের ফোনে ভিডিয়ো করে আত্মহত্যার কারণটা জানিয়ে দেয় আর্শাদ। পুলিশ জানায় মানসিক দিক থেকে ঠিক জায়গায় ছিল না সে। ক মাস আগে মানসিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তিও হয়েছিল।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement