BJP: যোগী রাজ্যে ১ লক্ষ ৭৫ হাজার হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছে বিজেপি

২০২৪ লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে সব আসনে জেতার লক্ষ্যে নামতে চলেছে বিজেপি। আর এই জন্য এক বছর আগে থেকে ভোটে জেতার প্রস্তুতি শুরু করে দিল পদ্মশিবির।

BJP: যোগী রাজ্যে ১ লক্ষ ৭৫ হাজার হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছে বিজেপি
Yogi Adityanath (Photo Credit: File Photo)

২০২৪ লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে সব আসনে জেতার লক্ষ্যে নামতে চলেছে বিজেপি। আর এই জন্য এক বছর আগে থেকে ভোটে জেতার প্রস্তুতি শুরু করে দিল পদ্মশিবির। যোগী আদিত্যনাথের রাজ্যে সবার আগে সংগঠনে নিজেদের মধ্যে যোগাযোগ বাড়ানোর কাজে ঝাঁপাচ্ছে বিজেপি। পাশাপাশি বুথভিত্তিক সংগঠন বাড়ানোর চেষ্টাও করা হবে।

সেই লক্ষ্যে ইউপিতে ১ লক্ষ ৭৫ হাজার হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছে বিজেপি। এইসব গ্রুপগুলিতে থাকা সদস্যরা দলের বুথ সভাপতি থেকে উত্তরপ্রদেশের রাজ্য সভাপতি ভূপেন্দ্র চৌধুরীর সঙ্গে যোগাযোগ বা সম্বন্বয় সাধনের কাজ করে চলবে। আরও পড়ুন-ভোটের আবহে বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ে উদ্বোধনে এসে পুষ্পবৃষ্টিতে ভিজলেন মোদী

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 12, 2023 01:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).