Donald Trump India Visit: মেলানিয়াকে সঙ্গে নিয়ে তাজমহলে পৌঁছলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মোতেরা স্টেডিয়ামের উদ্বোধন শেষে আগ্রার পথে রওনা দেন সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। তাজমহল দেখবেন আমেরিকা প্রধান। তার প্রস্তুতিতেই পথে নামেন গুজরাতের ২৫,০০০ পড়ুয়া। ট্রাম্পের ১৩ কিলোমিটার যাত্রাপথের পুরোটাতেই তাঁকে স্বাগত জানানোর জন্য উদগ্রীব হয়ে ওঠেন রাজ্যের ছাত্র-যুবরা। অবশেষে মেলানিয়াকে সঙ্গে নিয়ে বিশ্বের সপ্তম আশ্চর্য তাজ মহলে পৌঁছলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মেলানিয়াকে সঙ্গে নিয়ে তাজমহলে পৌঁছলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Photo Credits: ANI)

আগ্রা, ২৪ ফেব্রুয়ারি: মোতেরা স্টেডিয়ামের উদ্বোধন শেষে আগ্রার পথে রওনা দেন সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। তাজমহল দেখবেন আমেরিকা প্রধান। তার প্রস্তুতিতেই পথে নামেন গুজরাতের ২৫,০০০ পড়ুয়া। ট্রাম্পের ১৩ কিলোমিটার যাত্রাপথের পুরোটাতেই তাঁকে স্বাগত জানানোর জন্য উদগ্রীব হয়ে ওঠেন রাজ্যের ছাত্র-যুবরা। অবশেষে মেলানিয়াকে সঙ্গে নিয়ে বিশ্বের সপ্তম আশ্চর্য তাজ মহলে পৌঁছলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

উত্তরপ্রদেশ সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক আইএএনএসকে জানিয়েছেন, "রাজ্যের সরকারি স্কুল থেকে বিভিন্ন বেসরকারি স্কুলের পড়ুয়ারা স্বাগত জানাবেন ট্রাম্পকে। তিনি আরও জানান ঐতিহ্যের এই শহরে সরকারি স্কুলের পড়ুয়ারা ছাড়াও মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাবেন স্বনির্ভরতা প্রকল্পের (Self Help Group) সঙ্গে জড়িত প্রায় ৫০০ জন মহিলা। হাতে ভারতের এবং আমেরিকার পতাকা থাকবে তাঁদের। ট্রাম্পের যাত্রাপথে সেই পতাকা উড়িয়ে রাজকীয় সম্মাননা জ্ঞাপন করবেন তাঁরা। দুদিনের সফরে সোমবার ভারতে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার দুপুরের আগেই অহমদাবাদের মাটি ছোঁন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর সঙ্গে এসেছেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও কন্যা ইভাঙ্কা। বাণিজ্য চুক্তির অনিশ্চয়তা, সিএএ-এনআরসি অস্বস্তি নিয়েই তাঁর মুখোমুখি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরও পড়ুন: Donald Trump India Visit: তাজমহলের পথে ডোনাল্ড ট্রাম্প, স্বাগত জানাতে প্রস্তুত ২৫,০০০ পড়ুয়া

যে পথে ট্রাম্প তাজমহল (Taj Mahal) দর্শনে যাবেন সেই পথেও থাকছে কঠোর নিরাপত্তা বলয় (Donald Trump's Security During Taj Mahal Visit) তাজমহল ঢুরে দেখবেন মার্কিন প্রেসিডেন্ট তাই আকাশ পথেও ঘুরবে ড্রোন। এই ক্ষেত্রে মার্কিন ও ভারতীয় নিরাপত্তা বাহিনী একই সঙ্গে কাজ করছে। এই প্রসঙ্গে আগ্রার এসপি রোহন পি বোত্রে বলেন, “তাজমহল ও লাগোয় এলাকা কড়া নিরাপত্তার চাদরে মুড়েছে। ট্রাম্পের সফরের সময় তাজমহলের ভিতরে ও বাইরে থাকবে আধাসেনা। সিভিল ফোর্স থেকে সিআইএসএফ, এনএসজি, এটিএস, প্রায় সবক্ষেত্রেও নিরাপত্তা বলয়ই মজুত রাখা হয়েছে।”

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement