'Delhi Chalo' Protest: কৃষি আইন নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা শুরু আজ বেলা ৩ টেয়, উপস্থিত কৃষকদের একাংশ

কৃষি আইন নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করতে সম্মতি জানিয়েছে কৃষক ইউনিয়নগুলি। প্রস্তাবিত বৈঠকে যোগ দেবেন আন্দোলনকারী কৃষকদের একাংশ। যদিও আইন প্রত্যাহারের দাবিতে অনড় কৃষকরা। এদিকে প্রধানমন্ত্রীর গতকালের বক্তব্য থেকে এই অভ্যাস পাওয়া যায়, আইন প্রত্যাহারের কোনও সম্ভাবনাই নেই।

দিল্লিতে আন্দোলনরত কৃষকরা (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ১ ডিসেম্বর: কৃষি আইন নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করতে সম্মতি জানিয়েছে কৃষক ইউনিয়নগুলি। প্রস্তাবিত বৈঠকে যোগ দেবেন আন্দোলনকারী কৃষকদের একাংশ। যদিও আইন প্রত্যাহারের দাবিতে অনড় কৃষকরা। এদিকে প্রধানমন্ত্রীর গতকালের বক্তব্য থেকে এই অভ্যাস পাওয়া যায়, আইন প্রত্যাহারের কোনও সম্ভাবনাই নেই।

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের বিক্ষোভ (Farmers' Protest) আন্দোলন জারি। আজও অবরুদ্ধ দিল্লি-হরিয়ানার সীমান্ত। এই পরিস্থিতিতে কেন্দ্রের তরফে বলা হয়েছে, কোনও শর্ত ছাড়াই সরকার এবার আন্দোলনরত কৃষকদের সঙ্গে আলোচনায় বসতে চায়। আজ দুপুরে বিজ্ঞানভবনে আলোচনা শুরু হওয়ার কথা। বেলা ৩টে থেকে আলোচনা পর্ব শুরু হওয়ার কথা। সেখানে তারা কৃষি আইন প্রত্যাহারের ই দাবি জানাবেন। আরও পড়ুন, মঙ্গলবার তিনটেয় কৃষক সংগঠনের সঙ্গে বৈঠক ডেকেছে কেন্দ্র, সিঙ্গু ও টিকরি সীমান্তে বন্ধ ট্রাফিক চলাচল

গত কয়েকদিন ধরেই দিল্লি চলো ডাক দিয়ে রাতপথে নেমে পড়েছে কৃষক সমাজ। এই আন্দোলনের নেতৃত্বে রয়েছে দেশের বিভিন্ন কৃষক সংগঠন। এই গৃহীত কৃষি আইনের বিরোধিতায় দিল্লির নিলানকারি মাঠে রীতিমতো ক্যাম্প তৈরি করে অবস্থান বিক্ষোভ করছেন হাজারো কৃষক। আজ আরও অনেক কৃষক পায়ে হেঁটে দিল্লি সীমান্তে পৌঁছাবেন।

দিল্লিতে প্রবেশের পাঁচটি পয়েন্ট বন্দ করার হুমকি দেওয়া হয়েছে। যেহেতু কৃষকরা দিল্লি অভিমুখে আসছেন তাই ইতিমধ্যে রাজধানীতে প্রবেশের দুটি পয়েন্ট পুলিশ বন্ধ করে দিয়েছে। বাকি দুটিতেও কড়াকড়ি বলবৎ হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement