Delhi Airport: 'পরমাণু বোমা আছে', গুজরাটের ২ ব্যবসায়ী গ্রেফতার দিল্লি বিমানবন্দরে

Delhi Airport (Photo Credit: Twitter)

গুজরাটের (Gujarat)  ২ ব্যবসায়ীকে গ্রেফতার করা হল দিল্লি বিমানবন্দরে (Delhi Airport)। রিপোর্টে প্রকাশ, গুজরাটের দুই ব্যবসায়ী জিগনেস মানান এবং কাশ্যপ কুমার লালানি দিল্লি বিমানবন্দরে এলে, সিআইএসএফের তল্লাশিতে কার্যত বিরক্ত হয়ে যান। সিআইএসএফ বার বার তল্লাশি করায়, তাঁরা ক্ষেপে গিয়ে তাঁদের কাছে পরমাণু বোমা রয়েছে বলে মন্তব্য করেন। পরমাণু বোমা প্রসঙ্গ তোলাতেই জিগনেস মানান এবং কাশ্যপ কুমার লালানিকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত গুজরাটে ওই ২ ব্যবসায়ীর নামী কনস্ট্রাক্টর এবং তাঁদের কনস্ট্রাকশনের ব্যবসা রয়েছে বলে খবর।

দেখুন ট্য়ুইট...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement