স্ত্রীকে জব্দ করতে গিয়ে নিজের শিশুকে পেরেক থাকা লাঠির আঘাতে মারল বাবা, ৫ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু

বাবা-মায়ের মধ্যে চলছিল তুমুল ঝামেলা। ঝগড়ার মাঝে তাদের ৫ মাসের শিশু পাশে শুয়ে পা ছুঁড়ে ছুঁড়ে খেলছিল। ঝগড়ার মাত্রা বাড়তে থাকে। এমন সময় ৫ মাসের শিশুটির বাবা একটা লাঠি নিয়ে তার স্ত্রীকে মারতে ছোটে। সেই লাঠিটা ছিল পুরো পেরেক পোঁতা। যাতে লাঠিতে পোঁতা পেরেকের আঘাতে তাঁর স্ত্রী ক্ষতবিক্ষত হয়ে যান।

প্রতীকি ছবি( Photo Credit: Pixabay)

দিল্লি, ১০ অক্টোবর: বাবা-মায়ের মধ্যে চলছিল তুমুল ঝামেলা। গত রবিবার স্বামী সত্যজিৎ (৩২) ও স্ত্রী দীপ্তি (২৯)-র মধ্য়ে চলা ঝগড়ার মাঝে তাদের ৫ মাসের শিশু পাশে শুয়ে পা ছুড়ে ছুড়ে খেলছিল। ঝগড়ার মাত্রা বাড়তে থাকে। এমন সময় ৫ মাসের শিশুটির বাবা একটা লাঠি নিয়ে তার স্ত্রীকে মারতে ছোটে। সেই লাঠিটার একটা অংশে পেরেক পোঁতা ছিল। রাগের মাথায় সেই পেরেক পোঁতা লাঠি নিয়ে স্বামী মারতে ছোটেন তার স্ত্রী-কে। কিন্তু সেই পেরেক পোঁতা লাঠি মহিলার বদলে গিয়ে লাগে ৫ মাসের শিশুটির মাথায়। শিশুটি আর্তনাদ করে জ্ঞান হারায়।

ঝগড়া থামিয়ে তার বাবা-মা শিশুটিকে প্রাথমিক চিকিৎসা করেন। তাঁরা ভেবেছিলেন শিশুটির তেমন কিছু হয়নি, কিন্তু মঙ্গলবার শিশুটি বমি করার পর করার পর মা দীপ্তি তাকে হাসপাতালে ভর্তি করেন। গতকাল সেই শিশুটি মারা যায়। ঘাতক বাবা পলাতক। শিশুটির বাবার বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। পূর্ব দিল্লিতে ঘটা এই ঘটনার কথা শুনে সবাই আঁতকে উঠছেন। আরও পড়ুন-জিও থেকে বিনামূল্যে ফোন কল করার দিন শেষ, জানুন কত পয়সা করে এবার কল চার্জ হচ্ছে

শিশুটির ঘাতক বাবাকে খুঁজছে পুলিশ। সেদিন ঝগড়ার সময় শিশুটির মায়ের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। ব্যাপার যাই হোক দাম্পত্য কলহে মর্মান্তিক মৃত্য়ু হল ৫ মাসের শিশুর। যে শিশুটি দুনিয়ার কোনও কিছু বুঝে ওঠার আগেই প্রাণ হারাল।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement