Covid-19: সংক্রমণ নিম্নমুখী, গোটা দেশের করোনা আক্রান্তের সংখ্যা কমছে বলে জানা কেন্দ্র
দিল্লি, ৪ জুন: করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ ক্রমশ নিম্নমুখী। মে মাসের ৭ তারিখ নাগাদ সংক্রমণ শীর্ষে পৌঁছয়। ৭ মে-র সঙ্গে তুলনা করলে বর্তমানে করোনা সংক্রমণের মাত্রা ৬৮ শতাংশ কমানো গিয়েছে বলে জানান কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব লব আগরওয়াল।
লব আগরওয়াল আরও জানান, প্রতিদিনের যে সংক্রমণ, তাতে রাশ টানা সম্ভব হয়েছে। তার জেরেই কমানো গিয়েছে ৬৮ শতাংশ সংক্রমণ। তবে দেশের ৫টি রাজ্য থেকে এখনও ক্রমাগত ৬৬ শতাংশ সংক্রমণের খবর মিলছে। বাকি ২৬টি রাজ্যে করোনা সংক্রমণ অনেকটাই কমিয়ে ফেলা সম্ভব হয়েছে বলেও জানান কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব।
আরও পড়ুন: CBI: অফিস টাইমে নিষিদ্ধ জিন্স, টিশার্ট, কর্মীদের জন্য সিবিআইয়ের নয়া পোশাক বিধি
পাশাপাশি বর্তমানে দেশের ৩৭৭টি জেলায় ৫ শতাংশেরও কম সংক্রমণ হচ্ছে বলে খবর। সেই সঙ্গে ক্রমাগত বাড়ছে সুস্থতার সংখ্যা।
Advertisement
সম্পর্কিত খবর
Covid-19: আশঙ্কা বাড়িয়ে দেশের আরও একটি রাজ্যে করোনা আক্রান্তের হদিশ
Covid 19 in India: দিনে দিনে বাড়ছে কোভিডের সংক্রমণ, ভারতে সক্রিয় রোগীর সংখ্যা সাড়ে সাত হাজারে পৌঁছল
Corona Test: মোদীর সঙ্গে বৈঠকের আগে করোনা পরীক্ষা বাধ্যতামূলক, মন্ত্রিসভার সদস্যদের নোটিশ পাঠাল স্বাস্থ্যমন্ত্রক
Covid 19 XFG Variant: ভয় ধরাচ্ছে কোভিডের নয়া ভ্যারিয়েন্ট XFG, যা শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা এড়িয়ে গিয়ে সংক্রমণ ছড়াতে সক্ষম
Advertisement
Advertisement
Advertisement