Chandipura Virus Death: ক্রমে ভয় ধরাচ্ছে চাঁদিপুরা, মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে ফের শিশু মৃত্যু

গুজরাট স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, চাঁদিপুরা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গুজরাটের অরাবলি জেলার হিমতনগর গ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল শিশুটি।

প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

নয়াদিল্লিঃ করোনার (Corona) প্রকোপ কাটিয়ে উঠতেই থাবা বসিয়েছে চাঁদিপুরা ভাইরাস (Chandipura Virus)। বর্তমানে আতঙ্কের অন্যতম নাম এই চাঁদিপুরা ভাইরাস। হু হু করে ছড়াচ্ছে এই ভাইরাসের সংক্রমণ। এখনও পর্যন্ত গুজরাটে (Gujarat) ৪ শিশুর মৃত্যু হয়েছে। আরও ১৪ জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে বলে খবর। বুধবার, গুজরাট স্বাস্থ্য দফতরের (Gujarat Health Department) তরফে জানানো হয়েছে, চাঁদিপুরা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গুজরাটের অরাবলি জেলার হিমতনগর গ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল শিশুটি। সেখানেই মৃত্যু হয়েছে তার। এই ভাইরাসে আরও ২৯ জন আক্রান্ত বলে জানা গিয়েছে। এই বিষয়ে গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল বলেন, ‘চাঁদিপুরা ভাইরাস ছোঁয়াচে নয়। তবে এই ভাইরাসের পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে। ইতিমধ্যেই ৪,৪৮৭টি বাড়িতে ১৮,৬৪৬ জনকে পরীক্ষা করা হয়েছে। এই ভাইরাস যাতে না ছড়ায় তার জন্য কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে স্বাস্থ্য বিভাগ।’প্রসঙ্গত, ১৯৬৫ সালে মহারাষ্ট্রের চাঁদিপুরা গ্রামে প্রথম এই ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছিল। তারপর থেকেই এই ভাইরাসের নাম হয় 'চাঁদিপুরা ভাইরাস।' বর্ষায় মূলত এই ভাইরাসের দৌরাত্ম দেখা যায়। এই ভাইরাসে আক্রান্ত হলে জ্বর, খিঁচুনি, ডায়রিয়া, মাথাব্যথা,বমির মতো কিছু উপসর্গ দেখা যায়।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement