রাজ্যবাসীকে কাটমানি ফেরাতে ময়দানে নামছে BJP, আজ থেকেই সাহায্যে নামছে যুব মোর্চা

সুযোগ হাতছাড়া করতে কে চায়। তারপরে আবার তৃণমূল নেত্রী নিজেই সেই সুযোগ করে দিয়েছেন।

প্রতীকী ছবি(Photo Credit: IANS)

কলকাতা, ২৫ জুন, ২০১৯:‌ সুযোগ হাতছাড়া করতে কে চায়। তারপরে আবার তৃণমূল (TMC)নেত্রী নিজেই সেই সুযোগ করে দিয়েছেন। তাই কাটমানি ফেরাতে এবার ময়দানে নামছে বিজেপি। রাজ্যবাসীর কাছে কাটমানির টাকা ফিরিয়ে দিতে আজ থেকে উদ্যোগী হয়েছে বিজেপি(BJP) যুব মোর্চা। আজ অর্থাৎ মঙ্গলবার থেকে কাটমানি (CUT Money) ফেরত চেয়ে কেউ কোনও তৃণমূল নেতা বা জনপ্রতিনিধির সঙ্গে দেখা করতে গেলে পাবেন বিজেপির সাহায্য। বিজেপির কর্মীদের সঙ্গে থাকবে ভিডিয়ো ক্যামেরা। গোটা কথোপকথন রেকর্ড করবেন তাঁরা। প্রয়োজনে বিনামূল্যে মিলবে আইনি সাহায্য।

রাজ্যবাসীকে কাটমানি ফেরত পেতে সাহায্য করতে এবার ময়দানে নামতে চলেছে বিজেপি। মঙ্গলবার থেকে এব্যাপারে ভুক্তভোগীদের সাহায্য করেত এগিয়ে আসবেন যুব মোর্চার কর্মীরা। দলের তরফে এমনটাই জানানো হয়েছে। আরও পড়ুন,বছরের তরুণীর সামনে প্রকাশ্যে হস্তমৈথুন অটো চালকের

গত ১৮ জুন নজরুল মঞ্চে তৃণমূলের পুর প্রতিনিধিদের এক বৈঠকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'কাউন্সিলরদের জন্য আমার সব থেকে বেশি বদনাম হয়েছে। কেউ কাটমানি নিয়ে থাকলে ফেরত দিন।' এর পরই কাটমানি ফেরত চেয়ে জেলায় জেলায় দলের নেতা কর্মীদের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে জনতা। কয়েক জায়গায় ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এই নিয়ে তৃণমূলকে ছেঁকে ধরেছে বিরোধীরা।

এরই মধ্যে কাটমানি ফেরত পেতে সাধারণ মানুষকে সাহায্যের জন্য এগিয়ে এল বিজেপি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement