Bihar Shocker: বাড়ি ফেরার পথে হামলা, মহিলার স্তন ছিন্নবিচ্ছিন্ন করল দুষ্কৃতী, দাবি স্বামীর

পুলিশ সূত্রে খবর, যে মহিলাকে খুন করা হয়েছে, তিনি যাদব সম্প্রদায়ের এবং অভিযুক্ত সংখ্যালঘু। ওই মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য বার বার চেষ্টা করেছিল অভিযুক্ত। তবে মহিলা নারাজ ছিলেন। অপরিচিত ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্কে অনীহা প্রকাশ করাতেই ওই মহিলাকে নৃশংসভাবে খুন করা হয় বলে খবর।

Woman Stabbed In Bihar (Photo Credit: IANS)

পাটনা, ৫ ডিসেম্বর: দিল্লির  (Delhi) পর এবার বিহার (Bihar) থেকে উঠে এল ভয়াবহ ঘটনা। বিহারের ভাগলপুরে এক মহিলাকে নৃশংসভাবে খুনের খবর উঠে এল। ভাগলপুরে এক মহিলাকে প্রথমে খুন করা হয়, তারপর তাঁর স্তন কেটে ফেলা হয়। এমনই দাবি করলেন মৃতের পরিবারের সদস্যরা। যদিও পুলিশের তরফে অন্যরকম কথা শোনা যায়। পুলিশ সূত্রে খবর, ভাগলপুরের ওই মহিলাকে খুন করতে একাধিকবার ছুরি চালায় দুষ্কৃতী। বিশেষ করে মহিলার বুকে। আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে (Hospital) ভর্তি করা হয় চিকিৎসার জন্য। তবে যে মহিলাকে খুন করা হয়েছে, দুষ্কৃতী তাঁর স্তন কেটে ফেলেছে, অেমন কোনও খবর পুলিশের তরফে জানানো হয়নি।

আরও পড়ুন:  Shraddha Walker: 'কথা কাটাকাটির মাঝে রাগের মাথায় খুন করেছি শ্রদ্ধাকে', বলল আফতাব

সংশ্লিষ্ট ঘটনার পর পুলিশ ৫ জনকে গ্রেফতার করে পরপর। পুলিশ সূত্রে খবর, যে মহিলাকে খুন করা হয়েছে, তিনি যাদব সম্প্রদায়ের এবং অভিযুক্ত সংখ্যালঘু। ওই মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য বার বার চেষ্টা করেছিল অভিযুক্ত। তবে মহিলা নারাজ ছিলেন। অপরিচিত ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্কে অনীহা প্রকাশ করাতেই ওই মহিলাকে নৃশংসভাবে খুন করা হয় বলে খবর।

মৃতের স্বামী অশোক যাদব বলেন, শনিবার তাঁর স্ত্রী একাই স্কুটিতে করে বাজার থেকে ফিরছিলেন। বাজার থেকে ফেরার সময় অশোক যাদবের স্ত্রীর স্কুটি খারাপ হয়ে যায়। ফলে তিনি হেঁটে পিরছিলেন বাড়িতে। তাঁর স্ত্রীকে একা দেখে শেখ শাকিল তাঁর পিছু নেয়। এরপর তাঁর স্ত্রী শাকিলের প্রস্তাবে রাজি না হলে, অভিযুক্ত একের পর এক কোপ বসায়। তাঁর স্ত্রীর গলা, বুক সর্বত্র শেখ শাকিল ক্ষতবিক্ষত করে দেয়। এমনকী, কুপিয়ে তাঁর স্ত্রীর স্তন ছিন্নবিচ্ছিন্ন করে দেয় বলে অভিযোগ। যে খবর প্রকাশ্যে আসতেই অভিযোগ দাগতে শুরু করে বিজেপি। শেখ শাকিল যেভাবে অশোক যাদবের স্ত্রীর উপর হামলা চালায়, তা নৃশংস বলে অভিযোগ করে বিজেপি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement