Tej Pratap Yadav: বাবার বাড়ি ফেরার আনন্দে পাটনার রাস্তায় সাইকেল চালাচ্ছেন লালুপুত্র তেজপ্রতাপ, ভিডিয়োতে শুনুন তাঁর বক্তব্য

বাবার বাড়ি ফেরার আনন্দে পাটনার রাস্তায় সাইকেল চালাচ্ছেন লালুর বড় ছেলে তথা বিহারের পরিবেশমন্ত্রী ও আরজেডি নেতা তেজপ্রতাপ যাদব।

Photo Credits: ANI

পাটনা: শুক্রবারই পাটনার (Patna) বাড়িতে ফিরেছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Bihar Former Chief Minister) ও রাষ্ট্রীয় জনতা দলের সুপ্রিমো (RJD Chief) লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। আর তারপরই দেখা গেল বাবার বাড়ি ফেরার আনন্দে পাটনার রাস্তায় সাইকেল চালাচ্ছেন (riding bicycle) লালুর বড় ছেলে তথা বিহারের পরিবেশমন্ত্রী ও আরজেডি নেতা (Bihar environment Minister) তেজপ্রতাপ যাদব (Tej Pratap Yadav)।

শুক্রবার সন্ধ্যায় তাঁর সাইকেল চালানোর ভিডিয়ো পোস্ট হয়েছে সংবাদ সংস্থা এএনআইয়ের টুইটার পেজে। ওই ভিডিয়োতে তেজপ্রতাপকে বলতে শোনা যাচ্ছে, "আমার বাবা বাড়ির ফেরার ঘটনায় আমি খুবই আনন্দিত। এই কারণে আমি সাইকেল চালাচ্ছি। এটা চালিয়ে পরিবেশকেও রক্ষা করছি আমি।" আরও পড়ুন: Haryana: হরিয়ানা পুলিশের বড় সাফল্য, অনলাইনে প্রতারণার অভিযোগে ধৃত ১২৫

দেখুন ভিডিয়ো:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement