ATM In Train: এবার চলন্ত ট্রেনে মিলবে এটিএম পরিষেবা,শুরু হয়ে গেল ট্রায়াল

বুধবার মুম্বই-মন্মদ পঞ্চবটি এক্সপ্রেসে ট্রায়াল ভিত্তিক এটিএম চালু করল সেন্ট্রাল রেলওয়ে।

ট্রেনের মধ্যে এটিএম (ছবিঃX)

নয়াদিল্লিঃ ট্রেনে (Train) ভ্রমণ করছেন আর সঙ্গে নগদ টাকা (Cash) নেই? টাকার প্রয়োজন হলেও নো চিন্তা, এবার চলন্ত ট্রেনেই মিলবে এটিএম-এর (ATM) সুবিধা। এক অভিনব উদ্যোগ নিল সেন্ট্রাল রেলওয়ে (Central Railway)। এবার থেকে এক্সপ্রেস ট্রেনে মিলবে এটিএম-এর সুবিধা। আর সেই মতো কাজও শুরু করে দিল ভারতীয় রেল। আজ, বুধবার মুম্বই-মন্মদ পঞ্চবটি এক্সপ্রেসে ট্রায়াল ভিত্তিক এটিএম চালু করল সেন্ট্রাল রেলওয়ে।

আরও পড়ুনঃ মেট্রোর কামরায় ভজন, মহিলা যাত্রীদের বাধা দিল কেন্দ্রীয় বাহিনী, ভাইরাল ভিডিয়ো

যাত্রীদের জন্য সুখবর, এবার এক্সপ্রেস ট্রেনে এটিএম-এর সুবিধা

ব্যাঙ্ক অব মহারাষ্ট্রের তরফে ট্রেনের এসি কোচে বসানো হয়েছে এটিএম। চেয়ারকোচের ওই এটিএমে সুরক্ষার জন্য বসানো হয়েছে দরজা। শীঘ্রই এই পরিষেবা চালু হবে জানানো হয়েছে রেলের তরফে। আপাতত

মুম্বই-মন্মদ পঞ্চবটি এক্সপ্রেসেই এই পরিষেবা চালু করা হচ্ছে। মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে নাসিকের মন্মদ পর্যন্ত চলে এই ট্রেন। চার ঘণ্টার যাত্রাপথে এই এটিএম-এর সুবিধা পাবেন যাত্রীরা। এই পরিষেবা থেকে ইতিবাচক সাড়া মিললে তবেই অন্যান্য দূরপাল্লার ট্রেনে এটিএম পরিষেবা চালু করার কথা ভাববে রেল কর্তৃপক্ষ।

 এবার চলন্ত ট্রেনে মিলবে এটিএম পরিষেবা,শুরু হয়ে গেল ট্রায়াল

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement