হাসপাতালেই গায়ে আগুন দিয়ে আত্মঘাতী নার্স, যোধপুর AIIMS-এ উত্তেজনা

খবর পেয়ে দমকল আর পুলিস পৌঁছায় এবং দরজা ভেঙে ঘরে ঢুকে অগ্নিদগ্ধ ওই নার্সকে মৃত অবস্থায় উদ্ধার করে।

প্রতীকী ছবি(ANI)

যোধপুর, ৩০ জুন, ২০১৯: হাসপাতালের মধ্যেই গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হলেন এক নার্স। ঘটনাটি ঘটেছে যোধপুরের(Jodhpur) ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস’-এ (AIIMS)।শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ অপারেশন থিয়েটার লাগোয়া একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন ওই নার্স(Nurs)।প্লাস্টিকের বোতলে কেরোসিন জাতীয় কিছু একটা নিয়ে গিয়েছিলেন তিনি। এর পরই নিজের গায়ে আগুন লাগিয়ে দেন তিনি।

খবর পেয়ে দমকল আর পুলিস পৌঁছায় এবং দরজা ভেঙে ঘরে ঢুকে অগ্নিদগ্ধ ওই নার্সকে মৃত অবস্থায় উদ্ধার করে।যোধপুরের অতিরিক্ত পুলিস কমিশনার চৈন সিং মেহেতা জানিয়েছেন , মৃত নার্সের নাম বিজু পুনোজ। বিজু কেরলের বাসিন্দা।আরও পড়ুন,তৃণমূল নেতা খুনে গ্রেপ্তার ১, ২৪ ঘণ্টার বনধ ঘিরে থমথমে চুঁচড়া

ওই নার্সের এক সহকর্মী জানিয়েছেন, পারিপারিক সমস্যার কারণে দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। হয়তো সেই অবসাদের জেরেই আত্মঘাতী হয়েছেন বিজু। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement