Kulgam Encounter After Pahalgam Attack: পহেলগামে ২৬ জনকে হত্যার পর কুলগামে গোলাগুলি জঙ্গিদের, তুখোড় জবাব সেনার

মঙ্গলবার পহেগামের বৈসরণে হত্যালীলা চালায় জঙ্গিরা। পরিচয় জিজ্ঞাসা করে পরপর ২৬ জনকে খুন করে পাকিস্তানি জঙ্গিরা। যে ঘটনা প্রকাশ্যে আসতেই তা নিয়ে গোটা দেশ জুড়ে চাঞ্চল্য ছড়ায়। পহেগামের হামলার পিছনে কারা রয়েছে, তাদের খুঁজে বের করে শাস্তির দাবিতে সরব হন সাধারণ মানুষ।

Kulgam Encounter (Photo Credit: X)

দিল্লি, ২৩ এপ্রিল: কুলগামে (Kulgam) নতুন করে শুরু হয়েছে গুলির লড়াই। পহেলগামে জঙ্গি হামলার (Pahelgam Terrorist Attack) একদিনের মধ্যেই জম্মু কাশ্মীরের কুলগামে নতুন করে গুলির লড়াই শুরু হয়। রিপোর্টে প্রকাশ, কুলগামের তাংমার্গ এলাকায় হঠাৎ করেই নিরাপত্তারক্ষীদের সঙ্গে সেনা বাহিনীর গুলির লড়াই শুরু হয়। জঙ্গিরা প্রথমে গুলি চালানো শুরু  করলে, পালটা জবাব দেন জওয়ানরা। আর সেখানেই সেনা বাহিনীর সঙ্গে জঙ্গিদের ধুন্ধুমার লড়াই শুরু হয়। তবে কুলগাম এনকাউন্টারে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।

কুলগামে শুরু হয়েছে গুলির লড়াই...

 

এর আগে বারামুলায় দুই জঙ্গিকে (Terrorist Attack) গুলি করে মারে সেনা বাহিনী। বারামুলার (Baramulla) উরি নালা দিয়ে দুই পাক জঙ্গি ভারতে প্রবেশের চেষ্টা করলে, তাদের গুলিতে ঝাঁঝরা করে দেয় সেনা বাহিনী। উরি নালার এনকউন্টারের পর এবার কুলগামে ফের নিরাপত্তারক্ষীদের দেখে জঙ্গিরা গুলি ছুঁড়লে, সেখানেও শুরু হয় জোরদার লড়াই।

আরও পড়ুন: PM Narendra Modi Chairs CCS Meeting: প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে কারা হাজির দেখুন, হামলাকারীদের চরম হুঁশিয়ারি রাজনাথের

মঙ্গলবার পহেগামের বৈসরণে হত্যালীলা চালায় জঙ্গিরা। পরিচয় জিজ্ঞাসা করে পরপর ২৬ জনকে খুন করে পাকিস্তানি জঙ্গিরা। যে ঘটনা প্রকাশ্যে আসতেই তা নিয়ে গোটা দেশ জুড়ে চাঞ্চল্য ছড়ায়। পহেগামের হামলার পিছনে কারা রয়েছে, তাদের খুঁজে বের করে শাস্তির দাবিতে সরব হন সাধারণ মানুষ।

অন্যদিকে পহেলগাম হামবার পর বুধবার দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে হাজি হন অমিত শাহ, রাজনাথ সিং এবং এস জয়শঙ্কর। পহেলগাম হামলার পর কীভাবে বদলা নেবে, সেই ব্লু প্রিন্স তৈরি করতেই আজকের উচ্চ পর্যায়ের সিসিএস বৈঠক বলে জানা যায়।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement