PM Narendra Modi Chairs CCS Meeting: প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে কারা হাজির দেখুন, হামলাকারীদের চরম হুঁশিয়ারি রাজনাথের

পহেলগাম হামলার পর কার্যত হুঁশিয়ারি দিলেন রাজনাথ সিং। তিনি বলেন, এই নারকীয় ঘটনার পিছনে যারা পর্দানসীন রয়েছে, তারা উপযুক্ত জবাব পাবে। সশব্দে এবং স্পষ্টভাবে পর্দার আড়ালে থাকা প্রত্যেককে জবাব দেওয়া হবে বলে স্পষ্ট হুঁশিয়ারিতে জানান প্রতিরক্ষামন্ত্রী।

PM Narendra Modi Chairs CCS Meeting: প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে কারা হাজির দেখুন, হামলাকারীদের চরম হুঁশিয়ারি রাজনাথের
Narendra Modi At CCS Meeting (Photo Credit: ANI/X)

দিল্লি, ২৩ এপ্রিল: পহেলগাম (Pahalgam Terrorist Attack) নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উচ্চ পর্যায়ের সিসিএস বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) সঙ্গে হাজির হন কেন্দ্রীয়  স্বরাষ্ট্রন্ত্রী অমিত শাহ (Amit Shah), প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। দিল্লিতে (Delhi) প্রধানমন্ত্রীর বাসভবনে চলছে এই উচ্চ পর্যায়ের বৈঠক।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: 'ভূস্বর্গ কাশ্মীরকে নরক বানিয়ে দিল', পহেলগামের জঙ্গি হামলায় হৃদয় কাঁদছে সলমন খানের

প্রধানমন্ত্রীর বাসভবনে চলছে উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক...

 

এদিক পহেলগাম হামলার পর কার্যত হুঁশিয়ারি দিলেন রাজনাথ সিং। তিনি বলেন, এই নারকীয় ঘটনার পিছনে  যারা পর্দানসীন রয়েছে, তারা উপযুক্ত জবাব পাবে। সশব্দে এবং স্পষ্টভাবে পর্দার আড়ালে থাকা প্রত্যেককে জবাব দেওয়া হবে বলে স্পষ্ট হুঁশিয়ারিতে জানান প্রতিরক্ষামন্ত্রী।

রাজনাথ আরও বলেন, মঙ্গলবার পহেলগামের বৈসরণে যারা হামলা চালিয়েছে, তারা বেছে বেছে একটি ধর্মের মানুষকে খুন করে। নারকীয় হত্যালীলা চালানো হয়। এর উপযুক্ত জবাব দেওয়া হবে বলে স্পষ্ট জানান রাজনাথ। পহেলগামে যারা হত্যালীলা চালিয়েছে, শুধু যে তাদের জবাব দেওয়া হবে তাই নয়, ওই নারকীয় ঘটনার পিছনে যারা রয়েছে, তাদেরও প্রত্যাঘাত করা হবে বলে নামনা করেই পাকিস্তানকে হুঁশিয়ারি দেন রাজনাথ সিং। দোষীরা কঠোর শাস্তি পাবে বলে দেশবাসীকে বুধবার আশ্বস্ত করেন প্রতিরক্ষামন্ত্রী।

(The above story first appeared on LatestLY on Apr 23, 2025 07:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).