Pahalgam Terror Attack: 'ভূস্বর্গ কাশ্মীরকে নরক বানিয়ে দিল', পহেলগামের জঙ্গি হামলায় হৃদয় কাঁদছে সলমন খানের
পহেলগামে জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) হৃদয় কাঁদছে সলমন খানের। পহেলগাম জঙ্গি হামলার তীব্র নিন্দা করেন সলমন (Salman Khan)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে এই হামলার বিরোধিতা করেন অভিনেতা। তিনি বলেন, পৃথিবীর স্বর্গ কাশ্মীর বর্তমানে নরকে পরিণত হয়েছে। যে নীরিহ মানুষদের হত্যা করা হয়েছে, তাঁদের পরিবার, পরিজনের কাছে তাঁর হৃদয় যেন ছুটে যেতে চাইছে। 'এক ভি নির্দোষ কো মারনা পুরি কায়নাথ কো মারনে কে বরাবর হ্যায়' বলে মন্তব্য করেন সলমন খান। মঙ্গলবার পহেলগামের বৈসরণে হামলা চালায় পাকিস্তানি জঙ্গিরা (Pakistani Terrorist)। ভারতের 'মিনি সুইৎজারল্যান্ড' হিসেবে পরিচিত বৈসরণ ভ্যালিতে নির্বিচারে হত্যালীলা চালানো হয়। নাম জিজ্ঞাসা করে মাথায় সিদূঁর দেখে গুলি চালায় জঙ্গিরা। যা মনে করে কার্যত শিউরে উঠত শুরু করেছে হামলার প্রত্যক্ষদর্শীরা।
দেখুন পহেলগামে হামলার পর কী লিখলেন সলমন খান...
Kashmir,heaven on planet earth turning into hell. Innocent people being targeted, my heart goes out to their families . Ek bhi innocent ko marna puri kainath ko marne ke barabar hai
— Salman Khan (@BeingSalmanKhan) April 23, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 23, 2025 05:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

