Himanta Biswa Sarma On Pakistan: ভারতের মাটিতে থেকে পাকিস্তানের 'গুনগান', পহেলগামের পর গ্রেফতার ২৭ 'গদ্দার', জানালেন হিমন্ত
হিমন্ত বিশ্বশর্মা আরও বলেন, ভারত, পাকিস্তানের সঙ্গে কোনও তুলনাই হয় না। ভারত এবং পাকিস্তান পরস্পরের শত্রু রাষ্ট্র। তাই পাকিস্তানপন্থী কাউকে কোনওভাবে বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানান হিমন্ত বিশ্বশর্মা।
গুয়াহাটি, ২৯ এপ্রিল: ভারতের (India) মাটিতেই রয়েছে বেশ কিছু 'পাকিস্তানপন্থী' (Pakistan)। যারা পহেলগামে (Pahalgam Terror Attack) বর্বরোচিত হামলার পরও পাকিস্তানের সুরে কথা বলছে। এমন পাকিস্তানপন্থী ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে অসমে (Assam)। এমনই জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) জানান, অসম থেকে এখনও পর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। যারা পাকিস্তানের সুরে কথা বলছিল। পাকিস্তানপন্থী ২৭ জন যাতে কোনওভাবে খোলা আকাশের নীচে ঘুরতে না পারে, তার জন্য হিমন্ত বিশ্বশর্মার সরকারের তরফে বড় পদক্ষেপ করা হয়।
রিপোর্টে প্রকাশ, আমিনুল ইসলাম নামে এআইইউডিএফের এক বিধায়ককে গ্রেফতার করা হয়েছে। 'রাস্ট্রদোহের' অভিযোগেই আমিনুল ইসলাম নামে ওই বিধায়ককে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
এসবের পাশাপাশি হিমন্ত বিশ্বশর্মা আরও বলেন, ভারত, পাকিস্তানের সঙ্গে কোনও তুলনাই হয় না। ভারত এবং পাকিস্তান পরস্পরের শত্রু রাষ্ট্র। তাই পাকিস্তানপন্থী কাউকে কোনওভাবে বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানান হিমন্ত বিশ্বশর্মা।
পহেলগামের বৈসরণ ভ্যালিতে নীরিহ পর্যটকদের হত্যা করে পাকিস্তানি জঙ্গিরা। গত ২২ এপ্রিল বৈসরণ ভ্যালিতে চালানো হয় এই নারকীয় হত্যালীলা। যে ঘটনার পর থেকেই পাকিস্তানের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক বাতিল করে ভারত। সিন্ধু জল চুক্তিও করে দেওয়া হয় স্থগিত। যার জেরে ইতিমধ্যেই পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো ভারতের বিরুদ্ধে বিষোদগার করেন। সিন্ধুতে জল না থাকলে সেখান থেকে ভারতীয়দের রক্ত বইবে বলে হুমকি দেয় বিলাওয়াল।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)