Pakistani Spy Arrested: এই সেই পাকিস্তানি গুপ্তচর, অর্থের বিনিময়ে পাক মহিলাকে সেনা ক্যাম্পের খবর দিত বিহারের এই যুবক

Pakistani Spy Arrested: এই সেই পাকিস্তানি গুপ্তচর, অর্থের বিনিময়ে পাক মহিলাকে সেনা ক্যাম্পের খবর দিত বিহারের এই যুবক
Pakistani SPY Arrested (Photo Credit: IANS/X)

পাকিস্তানের গুপ্তচরকে (Pakistani Spy) গ্রেফতার করল সেনা (Indian Army)। ধৃতের নাম সুনীল কুমার রাম। বিহারের (Bihar) ভাটিন্ডা ক্যান্টনমেন্ট থেকে সুনীল কুমার রামকে গ্রেফতার করা হয়। সেনা আধিকারিকরা হাজির হয়ে সুনীল কুমারকে গ্রেফতার করেন। রিপোর্টে প্রকাশ, অর্থের বিনিময়ে সুনীল এক পাকিস্তানি মহিলার (Pakistani Woman) সঙ্গে যোগাযোগ করে। ভারতের (Indian Army) সেনা  ক্যাম্পগুলির যত খবর, সেগুলি হোয়াটস অ্যাপের মাধ্যমে ওই পাক মহিলাকে পাচার করত সুনীল। বছর ২৬-এর সুনীল কুমার রামকে মোটা টাকা দিত ওই পাক মহিলা। অর্থের বিনিময়ে দেশের খবর পাকিস্তানের হাতে তুলে দিত এই সুনীল কুমার রাম। যা জানতে পেরে পুলিশ এবং সেনা বাহিনীর আধিকারিকরা হাজির হয়ে একযোগে সুনীলকে গ্রেফতার করে। সুনীলের কাছে আর কোনও তথ্য লুকনো রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ জোর কদমে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: Who Is Pahalgam Terror Attack Mastermind Hashim Musa? পাকিস্তানি কমান্ডো থেকে পহেলগামের 'মাস্টারমাইন্ড', কে এই জঙ্গি হাসিম মুসা?

পাকিস্তানকে খবর বিনিময়, গ্রেফতার বিহারের তরুণ...

 

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).