Pakistan Army Continuous Firing In J&K: জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতেই দিশেহারা নির্লজ্জ পাকিস্তান, পুঞ্চ, তাংধারে নির্মমভাবে মানুষ মারছে পাক সেনা, দেখুন
মঙ্গলবার মাঝ রাতে অর্থাৎ ৬ মে ভারতীয় বায়ুসেনার পরপর বিমান ঢুকে পড়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে। পাক অধিকৃত কাশ্মীরে প্রবেশ করে একের পর এক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। পহেলগাম হামলার পর গোটা ভারত ফুঁসে উঠতে শুরু করেছে।
দিল্লি,৭ মে: অপারেশন সিদূঁর (Operation Sindoor) এর পর থেকে ক্রমাগত কাশ্মীর সীমান্তে গুলি চালাচ্ছে পাকিস্তান। পুঞ্চ (Poonch) এবং তাংধার এলাকার জনবসতি লক্ষ্য করে ক্রমাগত হামলা শুরু করে পাক সেনা। যার জেরে পুঞ্চ এবং তাংধারে বসবাসকারী ১৫ জনের মৃত্যু হয়। সেই সঙ্গে ৪৩ জন আহত হন। অপারেশন সিদূঁরের পর এমনই জানানো হয় ভারতীয় সেনার (Indian Army) তরফে।
পহেলগামের বদলা নিতে বদ্ধপরিকর ভারত ৬ মে রাতে পাক অধিকৃত কাশ্মীরে প্রবেশ করে ইসলামাবাদের (Islamabad) সযত্নে লালিতে জঙ্গিদের (Terrorist) ঘাঁটি গুঁড়িয়ে দেয়। যে তালিকায় লস্কর থেকে জইশ, হিজবুল মুজাহিদিন রয়েছে। পাক অধিকৃত কাশ্মীর ছাড়িয়ে সিয়ালকোটে প্রবেশ করে সেখানকার মেহমুনা জ়োয়া ক্যাম্প (হিজবুলের) ভেঙ তছনছ করে দেয় ভারতীয় বায়ুসেনা।
পহেলগামের পর ভারতে (India) পরপর প্রত্যাঘাতের জেরে কার্যত কাঁপতে শুরু করেছে পাকিস্তান। তবে যে জঙ্গিরা ভারতের আঘাতে নিহত হয়েছে, তাদের দেহ পাকিস্তান জাতীয় পতাকায় মুড়ে শেষকৃত্য সম্পন্ন করে। যেখানে পাকিস্তান পুলিশ এবং সেনা বাহিনীর সদস্যদের হাজির হতে দেখা যায়। যে ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে নিন্দার ঝড় বয়ে যায়।