Operation Sindoor: POK এর ভিতরে ১৩ কিমি ঢুকে লস্করের আব্বাস টেররিস্ট ক্যাম্প ধ্বংস ভারতের, পাক জঙ্গিদের প্রাণে মারার সেই ভিডিয়ো দেখুন
পাকিস্তান অধিকৃত কাশ্মীরে প্রবেশ করে সেই জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে বায়ুসেনা। ভারতীয় সেনা বাহিনীর তরফে এমনই একটি ফুটেজ প্রকাশ করা হয়, যেখানে বায়ুসেনার তরফে ক্ষেপনাস্ত্র ছুঁড়ে আব্বাস টেররিস্ট ক্যাম্প ধ্বংস করে দেওয়া হয়।
দিল্লি, ৭ মে: কোটলির আব্বাস টেররিস্ট ক্যাম্পে বোমা ফেলে এক নিমেষে ধ্বংস করে দিল ভারতীয় বায়ুসেনা। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কোটলিতে (Kotli) ছিল জঙ্গিদের এই আব্বাস টেররিস্ট ক্যাম্প (Abbas Terrorist Camp)। লস্কর-ই-তইবার জঙ্গিদের প্রশিক্ষণ দিতেই তৈরি হয় কোটলির এই আব্বাস টেররিস্ট ক্যাম্প। যেখানে ৫০ জনের মত জঙ্গিকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা ছিল। সীমান্ত থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে এই আব্বাস টেররিস্ট ক্যাম্প।
পাকিস্তান অধিকৃত কাশ্মীরে প্রবেশ করে সেই জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে বায়ুসেনা। ভারতীয় সেনা বাহিনীর তরফে এমনই একটি ফুটেজ প্রকাশ করা হয়, যেখানে বায়ুসেনার তরফে ক্ষেপনাস্ত্র ছুঁড়ে আব্বাস টেররিস্ট ক্যাম্প ধ্বংস করে দেওয়া হয়। ভারতীয় সেনার তরফে এবার এই ফুটেজ যেমন প্রকাশ করা হয়, তেমনি বিচার সম্পন্ন অর্থাৎ 'জাস্টিস সার্ভড' বলেও ক্যাপশন সেখান যোগ করা হয়।
দেখুন পাক অধিকৃত কাশ্মীরের কোটলিতে কীভাবে লস্করের ঘাঁটি ধ্বংস করল ভারত...
OPERATION SINDOOR#JusticeServed
Target 1 – Abbas Terrorist Camp at Kotli.
Distance – 13 Km from Line of Control (POJK).
Nerve Centre for training suicide bombers of Lashkar-e-Taiba (LeT).
Key training infrastructure for over 50 terrorists.
DESTROYED AT 1.04 AM on 07 May 2025.… pic.twitter.com/OBF4gTNA8q
— ADG PI - INDIAN ARMY (@adgpi) May 7, 2025
পহেলগামে জঙ্গি হামলায় উঠে আসে এক অদ্ভুদ দৃশ্য। যেখানে স্বামী, স্ত্রীদের ধরে পুরুষদের হত্যা করা হয়। মহিলাদের ছেড়ে দিয়ে তাঁদের জানানো হয়, তাঁরা যেন এই ঘটনার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গিয়ে বলেন। বেছে বছে হিন্দু পর্যটক খুন করা হয় পহেলগামে। একমাত্র হুসেন শাহ ছিলেন ব্যতিক্রমী সেদিন। পহেলগামের হামলায় যে সমস্ত মহিলারা তাঁদের স্বামীদের হারান, সেই কথা মনে রেখেই এই অপারেশনের নাম অপারেশন সিদূঁর রাখা হয় বলে মনে করা হচ্ছে।
(The above story first appeared on LatestLY on May 07, 2025 05:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

