Gyanvapi Lawyer Passed Away: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জ্ঞানব্যাপী মসজিদ মামলার আইনজীবী

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জ্ঞানব্যাপী মসজিদ মামলার প্রবীণ আইনজীবী অভয়নাথ যাদব (Gyanvapi Lawyer Passed Away)।

Abhay Nath yadav (credit- IANS)

বারাণসী, ১ অগাস্ট: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জ্ঞানব্যাপী মসজিদ মামলার প্রবীণ আইনজীবী অভয়নাথ যাদব (Gyanvapi Lawyer Passed Away)। জ্ঞানব্যাপী মামলায় আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটির রয়ে আদালতে সওয়াল করছিলেন তিনি। বেনারস বার অ্যাসোসিয়েশনের প্রবীণ আইনজীবী নিত্যানন্দ রাই জানিয়েছেন, রবিবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হন অভয়নাথ যাদব। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আরও পড়ুন- Rajasthan: হতাশাগ্রস্ত হয়ে গিলে নিয়েছিলেন, যুবকের পেট থেকে বেরল ৬৩টি ১ টাকার কয়েন

আগামী ৪ অগাস্ট জ্ঞানব্যাপী মামলার পরবর্তী শুনানি। সেদিন মুসলিমদের তরফে শ্রীনগর গৌরী জ্ঞানব্যাপী মামলার জবাব দেওয়ার দিন। এই শুনানিতে প্রয়াত আইনজীবী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement