Guwahati: ভাগ্যের পরিহাস! জন্মদিনের দিনই প্রাণ হারাল ৭ বছরের ইভান

একেই বলে হয়তো ভাগ্যের পরিহাস! জন্মদিনের দিনই প্রাণ হারাল দুই ভাই। ঘটনাটি ঘটেছে অসমের গুয়াহাটিতে(Guwahati)। ঘটনার মৃত্যু হয়েছে সাত বছর বয়সী ইভান গোস্বামী এবং বছর চারেকের ইশান গোস্বামীর। বড় ভাই ইভানেরই জন্মদিন ছিল বৃহস্পতিবার। কিন্তু সেই জন্মদিনের আনন্দ ভোগ করতে পারল না ইভান। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়।

Fire (Representational image) Photo Credits: Flickr)

গুয়াহাটি, ২৩ জানুয়ারি: একেই বলে হয়তো ভাগ্যের পরিহাস! জন্মদিনের দিনই প্রাণ হারাল দুই ভাই। ঘটনাটি ঘটেছে অসমের গুয়াহাটিতে(Guwahati)। ঘটনার মৃত্যু হয়েছে সাত বছর বয়সী ইভান গোস্বামী এবং বছর চারেকের ইশান গোস্বামীর। বড় ভাই ইভানেরই জন্মদিন ছিল বৃহস্পতিবার। কিন্তু সেই জন্মদিনের আনন্দ ভোগ করতে পারল না ইভান। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়।

সূত্রের খবর, ঘটনাটি ঘটার সময় দুই ভাই বাড়িতে একাই ছিল। তাদের মা-বাবা ছিল না বাড়িতে। সেই সময় আচমকাই আগুন লাগে তাদের বাড়িতে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খবর দেওয়ার অনেকক্ষণ পর ঘটনাস্থলে আসেন দমকলকর্মীরা। ততক্ষণে আগুনে গ্রাস হয়ে গিয়েছে গোটা বাড়িটা। যার জেরে দমবন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে দুই ভাই। আরও পড়ুন: Kolkata: পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির জেরে ভাড়া বৃদ্ধির দাবি বাস মালিকদের, না মানলে আন্দোলনের হুঁশিয়ারি 

তবে, কী কারণে আগুন লাগে। সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। দমকলকর্মীদের আশঙ্কা, শর্টসার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়েছে গোটা বাড়িতে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement