Lawaypora Encounter: শ্রীনগরের লাওয়েপোড়া এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ তিন জঙ্গি

শ্রীনগরের লাওয়েপোড়া (Lawaypora) এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ তিন জঙ্গি (Terrorist)। মঙ্গলবার থেকে চলছে গুলির লড়াই। রাতে থামলেও আজ সকাল থেকে ফের গুলির লড়াই শুরু হয় বলে এক কাশ্মীর পুলিশের এক কর্তা জানিয়েছেন। সেই লড়াইয়ে সকালে এক জঙ্গি নিহত হয়। পরে আরও দুই জঙ্গি নিকেশ হয়। কাশ্মীরের পুলিশের আইজি বিজয় কুমার বলেন যে এই অভিযানে তিন জঙ্গিই মারা গেছে। তবে জঙ্গিদের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ তিন জঙ্গি (Photo: ANI)

শ্রীনগর, ৩০ ডিসেম্বর: শ্রীনগরের লাওয়েপোড়া (Lawaypora) এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিকেশ তিন জঙ্গি (Terrorist)। মঙ্গলবার থেকে চলছে গুলির লড়াই। রাতে থামলেও আজ সকাল থেকে ফের গুলির লড়াই শুরু হয় বলে এক কাশ্মীর পুলিশের এক কর্তা জানিয়েছেন। সেই লড়াইয়ে সকালে এক জঙ্গি নিহত হয়। পরে আরও দুই জঙ্গি নিকেশ হয়। কাশ্মীরের পুলিশের আইজি বিজয় কুমার বলেন যে এই অভিযানে তিন জঙ্গিই মারা গেছে। তবে জঙ্গিদের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় অন্ধকারের কারণে অপারেশন স্থগিত হয়ে যায়। বুধবার সকালে অভিযান আবার শুরু হয়। প্রোটোকল অনুসারে, মঙ্গলবার ও বুধবারের মধ্যবর্তী রাতে কর্ডোন আরও কড়া করা হয়েছিল এবং কোনও জঙ্গি যাতে পালিয়ে যেতে না পারে তার জন্য আলো লাগানো হয়েছিল। আরও পড়ুন: Suspension Of UK Flights Extented: ব্রিটেন থেকে বিমান পরিষেবায় নিষেধাজ্ঞা বাড়ল ৭ জানুয়ারি পর্যন্ত

হোকেড়া নামক বিখ্যাত জলাভূমির পাশে অবস্থিত লাওয়েপোড়া অঞ্চলে তল্লাশি চালাচ্ছে পুলিশ, সেনা এবং সিআরপিএফ-র যৌথবাহিনী।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement