Mimi Chakraborty: প্যারিসে মিমির হাতছানি, আইফেল টাওয়ারের সামনে অন্য মেজাজে সাংসদ

Mimi Chakraborty (Photo Credits: Instagram)

কলকাতা, ১০ ফেব্রুয়ারিঃ বাজেট অধিবেশনের পর কাজের ফাঁকে একটু ছুটি নিয়ে সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) উড়ে গেলেন বিদেশ ভ্রমণে। বিমান গিয়ে ল্যান্ড করল সুদূর প্যারিস (Paris)। আইফেল টাওয়ারের (Eiffel Tower) সামনে দাঁড়িয়ে ছবি শেয়ার করছেন নায়িকা।

আরও পড়ুনঃ আধ্যাত্মিক পাঠের সূচনা! গৌর গোপাল দাসের সঙ্গে যশ-নুসরত

শুক্রবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে প্যারিস ভ্রমণের কিছু ছবি ভাগ করে নিলেন মিমি। (Mimi Chakraborty)। পরনে গোলাপি প্যান্ট। কালো টোপ তার উপর চাপানো রঙিন জ্যাকেট। নায়িকার পায়ের সাদা স্নিকারকে ভুললে চলবে না। কানে বড় গোলাপি ইয়ার রিং। সব মিলিয়ে বরাবরের মতোই আকর্ষণীয় নায়িকা।

প্যারিস ভ্রমণে মিমিঃ 

 

View this post on Instagram

 

A post shared by Mimi Chakraborty (@mimichakraborty)

নতুন বছরের বাজেট অধিবেশনের দিন মা বাবাকে সঙ্গে নিয়ে সংসদ ভবনে পৌঁছেছিলেন তারকা সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। দুই পাশে বাবা মাকে রেখে মাঝে স্বগর্ভে দাঁড়িয়ে নায়িকা। ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, ‘আমায় বাবা জানিয়েছেন, এটি তাঁর জীবনের দ্বিতীয় সেরা মুহূর্ত। প্রথমটি আমার জন্মের সময় ছিল’।

বাবা-মাকে সঙ্গে নিয়ে সাংসদ ভবনে মিমি চক্রবর্তীঃ 

 

View this post on Instagram

 

A post shared by Mimi Chakraborty (@mimichakraborty)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement