Bidisha De Majumdar: বিদিশাকে ভাল না বাসলেও শারীরিক সম্পর্ক কেন? অভিনেত্রীর বন্ধুদের তোপে 'প্রেমিক'

বিদিশার মৃত্যুর পর তাঁর এক বান্ধবীর সঙ্গে অনুভব বেরার কথা হয়। সেখানে অনুভব স্পষ্ট জানান, বিদিশাকে কখনও তিনি ভালবাসেন বলেননি। তবে বিদিশাকে ভাল না বাসলেও, কেন তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন বলে প্রশ্ন তোলেন অভিনেত্রীর বন্ধুরা।

Bidisha De, Anubhab Bera (Photo Credit: Instagram/Twitter)

কলকাতা, ২৬ মে:  টলিউডের (Tollywood) উঠতি মডেল অভিনেত্রী বিদিশা দে মজুমদারের (Bidisha De Majumdar) মৃত্যুর পর থেকে রহস্য ঘনাতে শুরু করেছে। বিদিশার মৃত্যুর পর থেকে তাঁর বিশেষ বন্ধু অনুভব বেরার দিকে আঙুল তুলছেন অভিনেত্রীর বন্ধুরা। অনুভবকে ছাড়া বাঁচবেন না বলে বিদিশা বহুবার তাঁর বন্ধুদের জানান। অভিনেত্রীর মৃত্যুর পর যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন বিদিশার বন্ধুরা।

বিদিশার মৃত্যুর পর তাঁর এক বান্ধবীর সঙ্গে অনুভব বেরার কথা হয়। সেখানে অনুভব স্পষ্ট জানান, বিদিশাকে কখনও তিনি ভালবাসেন বলেননি। তবে বিদিশাকে ভাল না বাসলেও, কেন তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন বলে প্রশ্ন তোলেন অভিনেত্রীর বন্ধুরা। যার উত্তরে অনুভব দাবি করেন, বিদিশাই বারবার তাঁর কাছে যেতেন। এমনকী, তাঁকে কাছে পেতে বিদিশা বারবার ঝাড়গ্রামেও চলে যেতেন বলে অভিনেত্রীর বন্ধুকে স্পষ্ট জানান অনুভব। তবে অনুভব বেরা যে দাবি-ই করুন না কেন, বিদিশার মৃত্যুর পর তাঁর দিকেই অভিযোগের আঙুল তুলছেন অভিনেত্রীর বন্ধুরা।

আরও পড়ুন:  Bidisha De Majumder: প্রেমিকের সঙ্গে ঝগড়ার জেরেই কি চরম সিদ্ধান্ত? অভিনেত্রী বিদিশার মৃত্যুতে বাড়ছে রহস্য

পল্লবী দে-র মৃত্যুর পর ১০ দিন কাটতে না কাটতেই এবার বিদিশার মৃত্যু নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement