Mishmee Das: আপাতত অভিনয় থেকে সরছেন মিশমি, ফেয়ারওয়েলে কাঁদলেন পর্দার উর্মি, দেখুন ভিডিয়ো
মিশমির বিদায়ে চোখে জল ধরে রাখতে পারলেন না তাঁর সহকর্মী অন্বেষা। পর্দার রিনিকে বিদায় দিতে মেগার সেটেই করা হয় ফেয়ারওয়েলের ব্যবস্থা। সেখানেই মিশমিকে পাশে বসিয়ে খাওয়ান অন্বেষা।
কলকাতা, ২৮ জানুয়ারি: ধারাবাহিক থেকে আপাতত বিরতি নিলেন অভিনেত্রী মিশমি দাস (Mishmee Das )। 'এই পথ যদি না শেষ হয়'-তে পর্দার রিনির মুখোশ টেনে ছিঁড়ে দেন উর্মি। এই পথ যদি না শেষ হয় থেকে রিনি যেমন বিদায় নিচ্ছেন, তেমনি 'রিস্তো কি মানঝা' নামে হিন্দি টেলিতেও আর দেখা যাবে না মিশমি দাসকে। মিশমি নিজের নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই খবর জানিয়েছেন। আপাতত বেশ কিছুদিন নিজেকে সময় দিতে চাইছেন মিশমি। মেগা থেকে ছুটি নিয়ে যোগ ব্যায়াম সহ নিজের উপর পুরোপুরি মনোযোগ দিতে চাইছেন টেলি টাউনের এই জনপ্রিয় অভিনেত্রী।
আরও পড়ুন: Nawazuddin Siddiqui: মুম্বইতে 'প্রাসাদ' তৈরি করলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, দেখুন
মিশমির বিদায়ে চোখে জল ধরে রাখতে পারলেন না তাঁর সহকর্মী অন্বেষা (Annwesha Hazra)। পর্দার রিনিকে বিদায় দিতে মেগার সেটেই করা হয় ফেয়ারওয়েলের ব্যবস্থা। সেখানেই মিশমিকে পাশে বসিয়ে খাওয়ান অন্বেষা। সেই সঙ্গে মিশমিকে ধরে কেঁদেও ফেলেন অন্বেষা হাজরা। দেখুন সেই ভিডিয়ো...
নিজের সোশ্যাল হ্যান্ডেলে অভিনেত্রী অন্বেষা হাজরা সেই ভিডিয়ো শেয়ার করেন।