Nawazuddin Siddiqui: মুম্বইতে 'প্রাসাদ' তৈরি করলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, দেখুন

নওয়াজের উত্তরপ্রদেশের গ্রামে যে বাড়ি রয়েছে, মুম্বইয়ের বাংলোও সেই প্রায় একই আদলে তৈরি করা হয়েছে। এবার কবে নওয়াজ নতুন বাংলোয় গৃহপ্রবেশ করেন, তা জানার জন্য মুখিয়ে অভিনেতার অনুরাগীরা।

Nawazuddin Siddiqui: মুম্বইতে 'প্রাসাদ' তৈরি করলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, দেখুন
Nawazuddin Siddiqui (Photo Credit: Instagram)

zমুম্বই, ২৮ জানুয়ারি: মুম্বইতে প্রাসাদ তৈরি করলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddin Siddiqui)। গত ৩ বছর ধরে মুম্বইতে (Mumbai) এই বিলাসবহুল বাংলো তৈরি করেন নওয়াজ। প্রয়াত বাবার নাম অনুসরণেই নতুন এই বাংলোর নামকরণ করেন বলিউড অভিনেতা। প্রসঙ্গত ২০১৫ সালে মৃত্যু হয় নওয়াজউদ্দিন সিদ্দিকির বাবার। বাবা চলে যাওয়ার পর এবার তাঁর স্মৃতিতেই নিজের মুম্বইয়ের বিলাসবহুল বাংলোর নামকরণ করেন 'গ্যাংস অফ ওয়াসেপুর' অভিনেতা। নওয়াজের নয়া বাংলোর ঝলক প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

 

 

View this post on Instagram

 

জানা যায়, নওয়াজের উত্তরপ্রদেশের গ্রামে যে বাড়ি রয়েছে, মুম্বইয়ের বাংলোও সেই প্রায় একই আদলে তৈরি করা হয়েছে। এবার কবে নওয়াজ নতুন বাংলোয় গৃহপ্রবেশ করেন, তা জানার জন্য মুখিয়ে অভিনেতার অনুরাগীরা।

আরও পড়ুন:  Mouni Roy Wedding: শাঁখা-পলায় সেজে, পান পাতায় মুখ ঢেকে বাঙালি রীতিতে সূরযের সঙ্গে বাঁধা পড়লেন মৌনী রায়

নওয়াজের নতুন বাড়ির ঝলক অভিনেতা নিজের সোশ্যাল হ্যান্ডেলেই শেয়ার করেন।

(The above story first appeared on LatestLY on Jan 28, 2022 05:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).