Sonu Sood: সোনুর পোস্টারে দুধ ঢেলে বন্দনা, রেগে আগুন অভিনেত্রী

ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ২১ মে: সোনু সুদের বড় পোস্টারে দুধ জল ঢেলে বন্দনা করলেন তাঁর অসংখ্য অনুরাগী। সেই ছবি প্রকাশ্যে উঠে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে। এমনকী, সোনু সুদের পোস্টারে দুধ জল ঢেলে তাঁর বন্দনার ওই ছবি উঠে আসে পেজ থ্রির পাতায়ও। যা দেখে বেশ রেগেই যান টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী কবিতা কৌশিক (Kavita Kaushik )।

সোনু সুদের পোস্টারে দুধ জল ঢালার একটি ছবি ট্যুইট করে কবিতা নিজের ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, গোটা দেশের মানুষকে সোনু সুদকে ভালবাসেন, শ্রদ্ধা করেন কিন্তু এই ধরনের 'বোকা বোকা' কাজ একেবারেই করা উচিত নয়। দেশে জুড়ে যখন অনেক মানুষ খেতে পাচ্ছেন না, সেই সময় সোনুর (Sonu Sood) পোস্টারে দুধ ঢেলে কেন তাঁর বন্দনা করা হবে বলে প্রশ্ন তোলেন কবিতা। শুধু তাই নয়, সোনুও হয়ত এই ছবি দেখলে খুব একটা খুশি হবেন না বলেও মন্তব্য করেন কবিতা কৌশিক।

আরও পডুন: Maniesh Paul: 'বাড়ির ভাড়াটুকু দেওয়ার ক্ষমতা ছিল না', দুর্দিন নিয়ে সরব মণীশ পাল

দেখুন...

 

এদিকে সোনু ওই ছবি ট্যুইট করে কৃতজ্ঞতা জানান তাঁর প্রত্যেক অনুরাগীকে।

 

পরিযায়ী শ্রমিকদের (Migrant) ঘরে ফেরানো হোক কিংবা করোনার রোগীদের (COVID 19) জন্য অক্সিজেনের (Oxygen) জোগাড়, সোনু যেন সব জায়গাতেই বাস্তবে 'নায়ক'। কখনও নাগপুর থেকে করোনা আক্রান্তকে হায়দরাবাদে নিয়ে যাচ্ছেন। আবার কখনও নিজের জমি বন্ধক রেখে ফ্রান্স থেকে অক্সিজেন কনসেনট্রেটর আনাচ্ছেন সোনু সুদ। দেশের এই বিপদের দিনে সোনু যে তাঁর কাছের মানুষদের একেবারেই অসুবিধায় ফেলতে চান না, তাঁদের পাশে দাঁড়াতে চান, তা বার বার স্পষ্ট করে দেন অভিনেতা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement