War Movie Trailer: অঙ্ক মিলিয়ে এবার যুদ্ধে নামলেন হৃত্বিক রোশন, ট্রেলরেই রোশন টাইগার লড়াই

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত আদিত্য চোপড়ার প্রযোজনায় মুক্তি পেলো বহু প্রতীক্ষিত 'ওয়ার' ছবির ট্রেলার। ছবিটি ২ অক্টোবর ২০১৯ গান্ধী জয়ন্তীর ছবিতে প্রধান চরিত্রে রয়েছে হৃত্বিক রোশন ও টাইগার শ্রফ। নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন বাণী কাপুর।

ওয়ার ছবির দৃশ্য (Photo Credits: YouTube Still)

মুম্বই, ২৭ আগস্ট:  War Movie Official Trailer Launced:  সুপার থার্টি মুক্তি পাওয়ার পর হৃত্বিক রোশনের, সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand)  পরিচালিত আদিত্য চোপড়ার (Aditya Chopra) প্রযোজনায় মুক্তি পেলো বহু প্রতীক্ষিত 'ওয়ার' (War) ছবির ট্রেলার। ছবিটি ২ অক্টোবর ২০১৯ গান্ধী জয়ন্তীর (Gandhi Jayanti) দিন মুক্তি পেতে পারে। ছবিতে প্রধান চরিত্রে রয়েছে হৃত্বিক রোশন (Hrithik Roshan) ও টাইগার শ্রফ (Tiger Shroff)। নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন বাণী কাপুর (Vani Kapoor)। এছাড়াও রয়েছেন আশুতোষ রানা, অনুপ্রিয় গোয়েঙ্কা এবং দীপান্বিতা শর্মা। ছবিতে মিউজিক ডিরেক্টর বিশাল- শেখর (Visal- Shekhar)। যশ রাজ ফিল্মসের (Yash Raj Films) ব্যানারে ছবিটি প্রযোজিত হয়েছে।

২০১৮ সেপ্টেম্বরে 'ওয়ার' ছবির কাজ শুরু হয় এবং শেষ হয় এই বছর মার্চ ২০১৯। প্রথমে এই ছবির নাম 'ফাইটার' রাখা হবে বলে সিদ্ধান্ত হয়েছিল পরে ছবির নাম পরিবর্তন করে 'ওয়ার' রাখা হয়। তামিল ও তেলুগু ভাষায় এই ছবিটি ডাবিং করা হয়। হৃত্বিক রোশনের এই ছবিতে চরিত্রের নাম 'কবীর'। আর্মি অফিসারের ভূমিকায় দেখা যাবে তাঁকে। জবরদস্ত অ্যাকশন ছবি এটি। আরও পড়ুন, টিভি অভিনেত্রী জুহি সেনগুপ্ত-র হেনস্থা কাণ্ড

ছবিটির অ্যাকশন পরিচালনা করেছে কোরিয়া ও নিউইয়র্কের অ্যাকশন ডিরেক্টররা। ২৭ অগাস্ট ২০১৯ অফিসিয়ালি ছবির ট্রেলার মুক্তি পায়। এবার অপেক্ষা ছবিটির মুক্তির। হৃত্বিককে যশ রাজের প্রযোজনায় এই ছবিতে 'ধুম টু' (Dhoom 2)  ১১ বছর পর দেখা যাবে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement