Kaali: হাতে সিগারেট, হিন্দু দেবীকে অপমানের অভিযোগে 'কালী' ছবির নির্মাতাদের বিরুদ্ধে এফআইআর

সম্প্রতি লীনা মানিমেকালাই নামে এক পরিচালক নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন। যেখানে হিন্দু দেবীরূপে পরিচিত কালীর মুখে সিগারেট দেখা যায়। লীনার ছবি প্রকাশ্যে আসতেই ওই পরিচালককে গ্রেফতার করা হোক বলে হ্যাশট্যাগ দিয়ে প্রচার শুরু হয়।

Kaali (Photo Credit: Twitter)

দিল্লি, ৫ জুলাই:  'কালী' (Kaali) ছবির নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল দিল্লি (Delhi) এবং উত্তরপ্রদেশ পুলিশ (UP Police)। কালী ছবিতে হিন্দুদের আরাধ্য দেবীকে অপমান করা হয়েছে। এমন অভিযোগেই নির্মাতাদের বিরুদ্ধে দিল্লি এবং উত্তরপ্রদেশ পুলিশের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর। হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত, শান্তি নষ্ট করা সহ একাধিক ধারায় নির্মাতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় বলে খবর।

সম্প্রতি লীনা মানিমেকালাই নামে এক পরিচালক নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন। যেখানে হিন্দু দেবীরূপে পরিচিত  কালীর মুখে সিগারেট দেখা যায়। লীনার ছবি প্রকাশ্যে আসতেই ওই পরিচালককে গ্রেফতার করা হোক বলে হ্যাশট্যাগ দিয়ে প্রচার শুরু হয়। একহাতে ত্রিশূল নিয়ে, অন্য হাতে সিগারেট ধরা হিন্দু দেবীর ছবি কেন প্রকাশ্যে আনা হল, তা নিয়ে শুরু হয়েছে জোর শোরগোল।

আরও পড়ুন:  Kaali Movie: 'কালী'-র মুখে 'সিগারেট', পোস্টার প্রকাশ্যে আসতেই পরিচালকের গ্রেফতারির দাবি নেটিজেনদের

কেন হিন্দুদের দেব দেবী নিয়ে এই ধরনের ব্যাঙ্গ করা হচ্ছে বলে প্রশ্ন তোলেন অনেকে। কেউ কেউ বলতে শুরু করেন, লীনার বিরুদ্ধে সরকার উপযুক্ত ব্যবস্থা করা হোক বলে দাবি করেন অনেকে। পোস্টার মুক্তির পর একের পর এক আক্রমণের মুখে পড়ে শেষ পর্যন্ত মুখ খোলেন লীনা। তিনি বলেন, প্রথমে ছবিটি প্রত্যেকে দেখুন, তারপর বিচার করুন। ছবি দেখার আগে কেউ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না বলে মন্তব্য করেন লীনা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement