Priyanka Chopra: ব্রিটেনের রাজপুত্র, রাজবধূকে পাত্তাই দিলেন না, মেগানের হয়ে 'মধুর প্রতিশোধ' প্রিয়াঙ্কার

উইলিয়ামস এবং কেট মেগান মর্কেলের সঙ্গে যে ব্যবহার করেছেন, প্রিয়াঙ্কা তার যোগ্য জবাব দিয়েছেন। কেউ আবার বলতে শুরু করেন, মেগানের সঙ্গে উইলিয়াম, কেট যা করেছেন, তার বদলা নিলেন প্রিয়াঙ্কা।

ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ১৫ জুলাই: উইম্বলডন দেখতে গিয়ে একই গ্যালারিতে বসেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এবং ব্রিটেনের রাজপুত্র প্রিন্স উইলিয়াম (Prince William), রাজবধূ কেট মিডলটন ( Kate Middleton)। সম্প্রতি এমনই বেশ কিছু ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে আসে। যা নিয়ে অভিনেত্রীর অনুরাগীরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন। সেই রেশ কাটতে না কাটতেই এবার প্রকাশ্যে এল অন্য ভিডিয়ো।

যেখানে প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটনকে গ্যালারিতে ঢুকতে দেখেও, তাঁদের দিকে তাকাননি প্রিয়াঙ্কা। এমনকী, রাজপুত্র, রাজবধূকে দেখে হাততালি দিয়ে সংবর্ধনাও জানাননি তিনি।

উইলিয়ামস এবং কেট মেগান মর্কেলের সঙ্গে যে ব্যবহার করেছেন, প্রিয়াঙ্কা তার যোগ্য জবাব দিয়েছেন। কেউ আবার বলতে শুরু করেন, মেগানের সঙ্গে উইলিয়াম, কেট যা করেছেন, তার বদলা নিলেন প্রিয়াঙ্কা। সবকিছু মিলিয়ে, উইম্বলডনের আসরে কেট এবং প্রিন্স উইলিয়ামকে দেখেও প্রিয়াঙ্কার যে তাঁদের দিকে তাকাননি, তা নিয়ে নেটিজেনদের একাংশ অভিনেত্রীর প্রশাংসা করেন।

আরও পড়ুন: Virat, Anushka's Bodyguard: অনুষ্কা, বিরাটের দেহরক্ষীর বেতন লজ্জায় ফেলবে যে কোনও কোম্পানির সিইওকে

প্রসঙ্গত মেকান মর্কেলের বন্ধু হিসেবে ব্রিটেনের রাজ পরিবারের বিয়েতে হাজির হন প্রিয়াঙ্কা চোপড়া। 'ব্রাইডসমেড' হিসেবেই প্রিন্স হ্যারি এবং মেগান মর্কেলের বিয়েতে হাজির হন পিগি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement