এষা দেওল-ভারত তাখতানির দ্বিতীয় কন্যা সন্তান, মিরিয়া তাখতানি- দেখুন ছবিতে

ফের মা হলেন বলিউডের 'ধুম গার্ল' হিসেবে পরিচিত এষা দেওল (Esha Deol)। সোমবার ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন ধর্মেন্দ্র-হেমা মালিনী কন্যা এষা।

দ্বিতীয়বার মা হওয়ার সুখবর জানালেন এষা দেওল। (Photo Credits: Instagram)

 মুম্বই, ১১ জুন:  ফের মা হলেন বলিউডের 'ধুম গার্ল' হিসেবে পরিচিত এষা দেওল (Esha Deol)। সোমবার ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন ধর্মেন্দ্র-হেমা মালিনী কন্যা এষা। এষা ও তাঁর স্বামী তাদের দ্বিতীয় সন্তানের নাম রাখলেন- মারিয়া। সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম-ইনস্টগ্রামে নিজের দ্বিতীয় সন্তানের ভূমিষ্ঠ খবর দিয়ে এষা তাঁর ফুটফুটে কন্যা সন্তানের নাম জানিয়েছে। দ্বিতীয় বার মা হওয়ার পর এষাকে শুভেচ্ছা জানাচ্ছে বলিউড সহ নেটিজেনরা। বলিউড ছেড়ে কয়েক বছর ধরে চুটিয়ে সংসার করছেন এষা।

ইনস্টাগ্রামে মেয়ে হওয়ার সুখবর শেয়ার করে এষা লিখেছেন, 'ভালোবাসা ও শুভেচ্ছার জন্যে অসংখ্য় ধন্যবাদ'। দু বছর আগে এষা প্রথমবার মা হয়েছিলেন। এষা তাঁর প্রথম কন্যা সন্তানের নাম রেখেছিলেন-রাধ্যা তখতানি। গত মে  মাসেই জাঁকজমক করে আয়োজিত হয়েছিল এষার বেবি শাওয়ার অনুষ্ঠান। আরও পড়ুন- জ্যাকলিন ফার্নান্ডেজ দুই রূপে- মেক আপ নিয়ে সলমনের বাড়িতে, মেকআপ ছাড়া বাবার সঙ্গে

 

২০০২ সালে বলিউডে অভিষেক হয় এষার। হেমা মালিনী-ধর্মেন্দ্র মত মেগা তারকার সন্তান হওয়ায় এষাকে নিয়ে একটা আলাদা উন্মাদনা ছিল। তার ওপর আবার জীবনের প্রথম সিনেমা 'কোই মেরে দিল সে পুছে'-র জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতে প্রত্যাশা বাড়ান। দ্বিতীয় ছবিতে এষা জুটি বাঁধেন হৃতিক রোশনের সঙ্গে। কহো না পেয়ার হ্যায়-র পর তখন হৃতিককে নিয়ে গোটা দেশে উন্মাদনার ঝড়। এষার দ্বিতীয় সিনেমা না তুম জানো না হাম ফ্লপ হয়। তামিল সিনেমাতে গিয়েও লাভ হয়নি। তবে ২০০৪-ধুম গার্ল হিসেবে নেমে খ্যাতি পান এষা। এরপর এষার কেরিয়ার কখনই গতি পায়নি। গোটা তিরিশের মত বলিউড সিনেমায় অভিনয় করে বেশিরভাগ ফ্লপ হলেও, এষার অভিনয় দক্ষতা নিয়ে কখনও প্রশ্ন ওঠেনি। মিষ্টি স্বভাবের জন্য অনেকের পছন্দের মানুষ হন। ২০১১-এর পর থেকে বলিউডে আর সেভাবে ফেরেননি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement