জ্যাকলিন ফার্নান্ডেজ দুই রূপে- মেক আপ নিয়ে সলমনের বাড়িতে, মেকআপ ছাড়া বাবার সঙ্গে

ঈদের ছুটিটা জমিয়ে কাটালেন বলিউডের সুন্দরী নায়িকা জ্য়াকলিন ফার্নান্ডেজ। মেয়েকে দেখতে শ্রীলঙ্কা থেকে বাবা এসেছেন জ্য়াকলিনের কাছে।

জ্যাকলিন ফার্নান্ডেজ দুই রূপে- মেক আপ নিয়ে সলমনের বাড়িতে, মেকআপ ছাড়া বাবার সঙ্গে
ঈদে সলমনের বাড়িতে ঢোকার মুখে জ্য়াকলিন। (Photo Credits: YOGEN SHAH)

মুম্বই, ৬ জুন: ঈদ (EID)-এর ছুটিটা জমিয়ে কাটালেন বলিউডের সুন্দরী নায়িকা জ্য়াকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)। মেয়েকে দেখতে শ্রীলঙ্কা থেকে বাবা এসেছেন জ্য়াকলিনের কাছে। শ্রীলঙ্কার মিউজিশিয়ান বাবা-র সঙ্গে সময় কাটিয়ে, গতকাল ঈদের সন্ধ্যায় একেবারে হাল্কা মেজাজে ছুটলেন সলমন খানের বাড়িতে। ঈদে সল্লুর সঙ্গে জমিয়ে সময় কাটালেন জ্য়াকলেন। কিক-থ্রি নিয়ে নতুন নতুন খবরের মাঝে সল্লুর সঙ্গেই অনেকটা সময় কাটান জ্যাকলিন।

আজ আবার জ্য়াকলিনকে তাঁর বাবার সঙ্গে দেখা যায় মুম্বইয়ের জুহুতে কাস্টিন ডিরেক্টর মুকেশ ছাবরার অফিসের বাইরে। জ্যাকলিনের বাবা আসলে একজন ইউরোপীয়,কর্মসূত্রে শ্রীলঙ্কায় থাকেন। জ্য়াকলিনের মা ছিলেন মালয়েশিয়ার বিমান সেবিকা। চার ভাইবোনের মধ্যে জ্যাকলিনই সবার জন্ম। জ্যাকলিনের জন্ম বাহারিনে। পড়াশোনা, বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়। আরও পড়ুন- শাহরুখ খান যেভাবে ঘরের বাইরে বেরিয়ে এসে ভক্তদের শুভেচ্ছা জানালেন (দেখুন মান্নাতে কিং খানের ছবি)

গতকালে রাতে ঈদে সলমনের বাড়িতে সাজগোজ করা জ্য়াকলিন আর আজ জুহুতে বাবার সঙ্গে কার্যত মেকআপহীন জ্যাকলিনের ফারাক ধরা পড়ল ফোটোগ্রাফারদের ক্যামেরায়। দেখুন--

দেখুন ছবিতে--

জ্যাকলিন ফার্নান্ডেজ। (Photo Credits: Yogen Shah)
জ্যাকলিন ফার্নান্ডেজ। (Photo Credits: Yogen Shah)
জ্যাকলিনের সেই মিষ্টি হাসি। (Photo Credits: Yogen Shah)

আজ বাবার সঙ্গে মুম্বইয়ের রাস্তায় জ্য়াকলিন

বাবার সঙ্গে মুম্বইয়ের রাস্তায় 'কিক' গার্ল। (Photo Credits: Yogen Shah)

জ্যাকলিনকে চলতি বছর দেখা যাবে করণ জোহরের সিনেমা 'ড্রাইভ'-এ। অ্য়াকশান থ্রিলার এই সিনেমায় জ্য়াকলিনের সঙ্গে আছেন সুশান্ত সিং রাজপুত, স্বপ্না পাব্বি। আগে এই সিনেমা জুনে রিলিজ করার কথা ছিল, কিন্তু সেটা পিছিয়ে নতুন রিলিজ ডেট হয়েছে- ৭ সেপ্টেম্বর। ২০০৬ সালে জ্য়াকলিন মিস ইউনিভার্স শ্রীলঙ্কান শিরোপ পান। বলিউডে ২০০৯ সালে পা রাখেন 'আলাদিন' সিনেমার মাধ্যমে।

(The above story first appeared on LatestLY on Jun 06, 2019 11:13 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).