Deepika Padukone: করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে দীপিকার বাবা প্রকাশ পাড়ুকোন, আক্রান্ত গোটা পরিবার

বাবার সঙ্গে দীপিকা,ছবি ট্যুইটার

মুম্বই, ৪ মে: করোনায় আক্রান্ত দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) বাবা প্রকাশ পাড়ুকোন। তাঁকে বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও প্রকাশ পাড়ুকোনকে  (Prakash Padukone ) হাসপাতালে ভর্তি করা হলেও, তাঁর অবস্থা স্থিতিশীল। প্রকাশ পাড়ুকোনের পাশাপাশি তাঁর স্ত্রী উজ্জ্বলা পাড়ুকোন এবং ছোট মেয়ে আনিশা পাড়ুকোনও করোনায় (Corona) আক্রান্ত।

জানা যাচ্ছে, প্রায় ১০ দিন আগে প্রকাশ পাড়ুকোন, উজ্জ্বলা পাড়ুকোন এবং তাঁদের ছোট মেয়ের মধ্যে হঠাৎ করে করোনার (COVID 19) উপসর্গ দেখা দেয়। কোভিডের উপসর্গ দেখা দিতেই পাড়ুকোন পরিবার নিজেদেরকে নিভৃতবাসে নিয়ে যান। তারপরও প্রকাশ পাড়ুকোনের জ্বর কমেনি। উল্টে তাপমাত্রা বাড়তে শুরু করে। এরপরই বছর ৬৫-র প্রকাশ পাড়ুকোনকে বেঙ্গালুরুর একটি হাসপাতালে (Hospital)  ভর্তি করা হয়। চলতি সপ্তাহেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে বলে খবর।

আরও পড়ুন:  Sonu Sood: করোনা আক্রান্তকে ঝাঁসি থেকে হায়দরাবাদের হাসপাতালে চিকিৎসা সোনু সুদের, 'মসিহার' প্রশংসায় নেট জনতা

প্রকাশ পাড়ুকোন, উজ্জ্বলা পাড়ুকোন এবং আনিশা পাড়ুকোন কোভিডে আক্রান্ত হলেও, দীপিকা ভাল আছেন বলে খবর। রণবীর সিংও (Ranveer Singh) সুস্থ বলেই জানা যাচ্ছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement