Raj Kundra: জোর করে চুম্বন, রাজ কুন্দ্রার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ শার্লিনের

শার্লিনের বাড়িতে ঢুকে রাজ তাঁকে জোর করে চুম্বন করেন। বাধা দেওয়া সত্ত্বেও রাজ কুন্দ্রা ওইদিন থামেননি বলে অভিযোগ অভিনেত্রীর।

ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ২৮ জুলাই: রাজ কুন্দ্রার বিরুদ্ধে ফের বিস্ফোরক শার্লিন চোপড়া। শার্লিন বলেন, ২০২১ সালের এপ্রিল মাসে রাজ কুন্দ্রার বিরুদ্ধে তিনি যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন। শিল্পা শেট্টির (Shilpa Shetty) ব্যবসায়ী স্বামীর বিরুদ্ধে ওই সময় ভারতীয় দণ্ডবিধির ৩৮৪, ৪১৫, ৪২০, ৫০৪, ৫০৬, ৫০৯ সহ একাধিক ধারায় দায়ের করা হয় অভিযোগ।

শার্লিনের দাবি, ২০১৯ সালে রাজ কুন্দ্রা শার্লিনের (Sherlyn Chopra) ম্যানেজারকে ফোন করেন একটি প্রজেক্টের জন্য। এই সময় রাজ একদিন না জানিয়েই শার্লিন চোপড়ার বাড়িতে চলে যান। শার্লিনের বাড়িতে ঢুকে রাজ তাঁকে জোর করে চুম্বন করেন। বাধা দেওয়া সত্ত্বেও রাজ কুন্দ্রা ওইদিন থামেননি। সেই সময় স্ত্রী শিল্পা শেট্টির প্রসঙ্গ রাজের সামনে তুললে, তিনি জানান তাঁদের দুজনের সম্পর্ক সুমধুর নয়। সেই কারণে বাড়িতে বেশিরভাগ সময় তিনি মনমরা হয়ে থাকেন।

আরও পড়ুন: Akshay Kumar: কাশ্মীরের উন্নয়নে সাহায্য, স্কুল তৈরিতে ১ কোটির অনুদান অক্ষয়ের

ওইদিন রাজ কুন্দ্রাকে (Raj Kundra) ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দেন শার্লিন চোপড়া। শুধু তাই নয়, রাজ কুন্দ্রাকে সেখান থেকে সরিয়ে দিয়ে তিনি বাথরুমে লুকিয়ে থাকেন। রাজ যতক্ষণ না পর্যন্ত তাঁর বাড়ি ছাড়েন, তিনি ওইদিন বাথরুম থেকে বের হননি বলেও দাবি করেন শার্লিন চোপড়া।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement